এক্সপ্লোর
'বয়স হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যর, সিঙ্গুর আন্দোলনের মুখ বেচারামই', মন্তব্য হুগলি তৃণমূলের মুখপাত্রর
বিধায়ক পদে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করার পর গতকাল কথা বলেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, ওই বৈঠকের পর সমস্যা মিটেছে। এবার বেচারাম মান্নার বাড়িতে গেলেন হুগলি তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষাল। তিনি জানিয়েছেন, সাংগঠনিক বিষয় নিয়ে বেচারামের সঙ্গে আলোচনা হয়েছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বয়স হয়েছে, সিঙ্গুর আন্দোলনের মুখ বেচারাম মান্না। গোটা বিষয় নিয়ে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের প্রতিক্রিয়া, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত জানার পর যা বলার বলব।
আরও দেখুন

















