এক্সপ্লোর
থানা ঘেরাও কর্মসূচীতে সামিল হওয়ায় বেলেঘাটায় বিজেপি কর্মীকে 'মারধর', অভিযুক্ত তৃণমূল
বেলেঘাটায় আক্রান্ত বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর। বিজেপির অভিযোগ, দিনকয়েক আগে থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের দলীয় কর্মী সমীর পাড়ুইকে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল বাড়িতে চড়াও হয়ে ওই বিজেপি কর্মীকে তারা মারধর করে। তাঁর গ্যারাজের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এনিয়ে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















