এক্সপ্লোর
'মারধরের সময় ১০ মিটার দূরে দাঁড়িয়ে ছিল পুলিশ ভ্যান, কিন্তু এগিয়ে আসেনি', মুকুল-অরবিন্দকে জানালেন শমীক
মঙ্গলবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বুধবার তাঁকে দেখতে সল্টলেকের বিএইচ ব্লকের বাড়িতে গেলেন দলের দুই কেন্দ্রীয় নেতা মুকুল রায় এবং অরবিন্দ মেনন। সেই দুঃসহ অভিজ্ঞতা প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "আমি এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলাম। ফাঁকা মাঠ, কোথাও কোনও জনপ্রাণী নেই। হঠাৎ দেখলাম শ দেড়েক লোক জমায়েত করে দাঁড়িয়ে আছে। প্রথমেই প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এবং কথা শুরু হওয়ার আগেই মারধর চালু। ১০ মিটার দূরেই দাঁড়িয়ে একটা পুলিশ ভ্যান। তাকে একটা বাচ্চা ছেলে গিয়ে যখন বলল বাঁচান, ভ্যানটা চলে গেল।"
আরও দেখুন



















