এক্সপ্লোর
Dilip Ghosh vs Mamata Banerjee: এখন কত ‘সাথী’ প্রকল্প, কিন্তু মানুষ পাচ্ছে কই? সব ক্ষেত্রে দুর্নীতি, তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
‘লোকসভায় বিজেপি ১৮টি আসন পেয়েছে। ২০২০-তে দেখবেন বিজেপি কী জিনিস। ২০১৯-এ হাফ, ২০২১-এ সাফ তৃণমূল। ভাইপো পছন্দ না হলে খোকাবাবু বলা হোক। বাংলার মানুষ বিজেপির পাশে। এখন কত ‘সাথী’ প্রকল্প, কিন্তু মানুষ পাচ্ছে কই? সব ক্ষেত্রে দুর্নীতি, মানুষের ভোট এবার পাবে না তৃণমূল। কতজন স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন? বিজেপি নেতারা বাইরে থেকে আসছেন, তাদের বহিরাহত বলা হচ্ছে। তাহলে শাহরুখ খান কী ? বহিরাগত নয়। সরকারও কন্ট্রোলে নেই, দলও কন্ট্রোলে নেই। তৃণমূলের রাজত্বে মহিলাদের সম্মান কই? ধৰ্ষণ-খুনে এগিয়ে বাংলা, বিজেপির আমলে ‘এগিয়ে’ বাংলা হবে। গুজরাতের মতো পরিকাঠামো হোক বাংলায়। রাজ্যে যে সব জমি পড়ে আছে সেখানে শিল্প হবে। ১২ বছর ধরে ইনফোসিসের জমি পড়ে আছে। অনেক টাকার মউ সাক্ষর হয়, বিনিয়োগ আসে না। রাজ্যে সুশাসন নিয়ে আসতে হবে।’ বালিগঞ্জে দলীয় কর্মসূচিতে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
আরও দেখুন






















