এক ঝলকে: হাথরস কাণ্ডের প্রতিবাদে হুগলির হিন্দমোটরে যুব তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি, সঙ্গে অন্য খবর
হাওড়ার টিকিয়াপাড়ায় শ্যুটআউট। প্রোমোটার খুনের ঘটনায় আটক ৫। এখনও খুনের মোটিভ ঘিরে ধোঁয়াশা। দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। হাথরসকাণ্ডের প্রতিবাদে হুগলির হিন্দমোটরে যুব তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি। জল আনতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু গৃহবধূর। স্নান করতে গিয়ে জলপাইগুড়িতে তলিয়ে গেল কিশোর। মালদায় ফের জল-যন্ত্রণা। পুজোর মুখে ভাগীরথী সংলগ্ন নদিয়ার শান্তিপুর চর সারাগর এলাকায় ভাঙন। দুদিন ধরে ১৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বালির বস্তা ফেলে ভাঙন রোধের ব্যবস্থা চেষ্টা চালাচ্ছে সেচ দফতর। কিছুদিন আগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় চর সারাগর এলাকা। ফের একই জায়গায় ভাঙন শুরু হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতা তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


















