এক ঝলকে: বারুইপুরে পুজো গাইড অ্যাপের উদ্বোধন, সাত মাস পর খুলল গড়চুমুক ও অন্য খবর
শিলিগুড়ির রবীন্দ্রসঙ্ঘের পুজোর বয়স ৬৭ বছর। রাজবাড়ির ঠাকুরদালানের আদলে এমনভাবে তৈরি হয়েছে মণ্ডপ যাতে বিধি মেনেও প্রতিমা দর্শনে কোনও সমস্যা না হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদের বিরুদ্ধে মিসিং ডায়েরির পর এবার এলাকায় পোস্টার দিল তৃণমূল। তাঁদের দাবি, বিজেপি সাংসদকে এলাকায় দেখা যায় না। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। শারদোৎসবের সুর জেলার বিভিন্ন প্রান্তে। বিধানসভা ভোটের আগে হুগলিতে ফের তৃণমূলে ভাঙন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পুজো গাইড অ্যাপের উদ্বোধন। এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে জেলার বিভিন্ন পুজো। পুজোর মধ্যেই খুলল গড়চুমুক। হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন? গতকাল বাঁকুড়ায় দলীয় কর্মসূচি থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি, ডিসেম্বরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল অবশ্য বিজেপি সাংসদের কথায় গুরুত্ব দিতে নারাজ।
























