এক্সপ্লোর
West Bengal Elections 2021: রাজীবের পর এবার 'বেসুরো' অনুগামী নেতাও
এবার বেসুরো হাওড়ার ডোমজুড়ের এক তৃণমূল নেতা। নিজেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) অনুগামী বলে দাবি সলপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা ডোমজুড়ের এসসি এসটি মোর্চার সভাপতি জ্যোতির্ময় ঘোষের। তাঁর অভিযোগ, দলে কাজের লোকদের কোণঠাসা করা হচ্ছে। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি, কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকা উচিত বলে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি করেছেন ওই তৃণমূল নেতা। জবাবে TMC নেতৃত্ব জানিয়েছে, দলে গণতন্ত্র রয়েছে। কারোর ক্ষোভ থাকলে তা প্রকাশ্যে নয়, দলের অন্দরে জানানো উচিত।
আরও দেখুন


















