এক্সপ্লোর
West Bengal Corona update: রাজ্যে একদিনে আক্রান্ত ৩,৪৫৯, ২৪ ঘণ্টায় মৃত ৫২
শনিবার রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ৫০-এর বেশি। এদিনের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৫৯। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫২জন করোনা আক্রান্তের। শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ৪৪৬। মৃ্ত্যু হয়েছে ৮,৩২২জনের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৯০। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪জনের। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৮৬৩। মৃ্ত্যু হয়েছে ৯জনের। রাজ্যে সুস্থতার হার ৯৩.১২%।
আরও দেখুন


















