এক্সপ্লোর

West Bengal Election 2021: যৌথ আন্দোলন নিয়ে কথা, আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরুই করতে পারল না বাম-কংগ্রেস

কথা হল যৌথ আন্দোলন নিয়ে। কিন্তু  আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরুই করতে পারল না বাম ও কংগ্রেস শিবির। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি বৈঠকে না থাকায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে আগামী সপ্তাহেই আসন রফার বিষয়টি নিয়ে বাম ও কংগ্রেসের বৈঠক হতে পারে।
ষোলো থেকে শিক্ষা নিয়ে একুশে তৎপরতা। জোট করে ভোটে লড়ার বিষয়টি নিশ্চিত করার পর এবার বড় আকারের যৌথ আন্দোলনের মাধ্যমে জোটকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে উদ্যোগী হল বাম ও কংগ্রেস শিবির। ঠিক হয়েছে, জানুয়ারির ২৩, ২৬ ও ৩০ তারিখ যৌথ কর্মসূচিতে নামবে দু’পক্ষ।
কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ‘ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে, কলকাতা নয়, সারা বাংলা জুড়ে আন্দোলনের রূপরেখা নিয়েছি, বড় আন্দোলন হবে, ২৩, ২৬, ৩০-এ কর্মসূচি আছে।’
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ‘ব্রিগেড সমাবেশ হবে যৌথভাবে, কংগ্রেসের কেন্দ্রীয় নেত্বত্বকে চাই। মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের, আন্দোলন করবে হবে, আসন নিয়ে কথা হয়নি, এটা যৌথ কর্মসূচির ব্যাপার।’
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধে সাড়ে ৬টা অবধি রিপন স্ট্রিটে আরএসপি মুখপত্র ক্রান্তি প্রেসের অফিসে ২ ঘণ্টা আলোচনা করেন বাম ও কংগ্রেস নেতারা। যৌথ আন্দোলনের ব্যাপারে কথা হলেও, জোটের আসন রফা নিয়ে কিন্তু আলোচনা শুরুই করা যায়নি। এদিন বৈঠকে ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সে কারণেই আসন সমঝোতার বিষয়টি আলোচনার টেবিলে আনা যায়নি বলে বাম ও কংগ্রেস সূত্রে বলা হচ্ছে। তবে দুই শিবিরই চাইছে দ্রুত আসন সমঝোতা সেরে ফেলতে। আগামী সপ্তাহেই এ নিয়ে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস আসন সমঝোতা করে ভোটে লড়ে ৭৭টি আসনে জয়ী হয়। যৌথভাবে জোট ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছিল। কিন্তু ২০১৯-এ দফায় দফায় আলোচনার পরেও বাম-কংগ্রেসের সমঝোতার প্রক্রিয়া ভেস্তে যায়। বিজেপির উত্থানের নির্বাচনে এ রাজ্যে কংগ্রেস ২টি আসনে জিতলেও, বামেরা একটিতেও জিততে পারেনি। আলাদা লড়ে কংগ্রেস পায় প্রায় ৬ শতাংশ ভোট। আলাদা লড়ে কংগ্রেস পায় প্রায় ৬ শতাংশ ভোট। এই প্রেক্ষাপটে আগামী বিধানসভা ভোটের আগে বাম-কংগ্রেস জোটকে সক্রিয়ভাবে মাঠে নামিয়ে মানুষের কাছে বিকল্পের সন্ধান দিতে চাইছে বাম ও কংগ্রেস শিবির।
এদিকে, শুক্রবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে কলকাতায় মিছিল করবে কংগ্রেস। বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্বে থাকবেন অধীর চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্য।

নিউজ রিল State

আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Priyanka Gandhi on NEET: ‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget