West Bengal Elections 2021: একদিনে তিন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা Mamata Banerjee-র, 'ভেট দিয়ে ভোট পাওয়ার চেষ্টা', সুর চড়ালেন বিরোধীরা
একদিনে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা।
জানুয়ারিতে ৩ শতাংশ DA পাবেন সরকারি কর্মীরা। করোনা RTPCR টেস্টার জন্য দিতে হবে মাত্র ৯৫০ টাকা, অনলাইন ক্লাসের জন্য হায়ার সেকেন্ডারি, মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার।
নিউ নর্মালে চাকা গড়িয়েছে ট্রেন ও মেট্রোর, ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। কিন্তু কবে থেকে স্কুলে যেতে পারবে পড়ুয়ারা? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। এই পরিস্থিতিতে হায়ার সেকেন্ডারি ও মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত সরকারের। অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে একটি করে কম্পিউটার দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু ভোটের মুখে এসে এই উদ্যোগ কেন? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছে বিরোধীরা। ভোট ট্যাপিংয়ের চেষ্টা বলে কটাক্ষ করেন তাদের।


















