West Bengal Elections 2021: 'পুলিশকে বলেছিলেন ফ্ল্যাট দেবেন, দিয়েছেন? আমরা পুলিশের সম্মান ফেরাব', জোকার চা-চক্র থেকে TMC-কে একাধিক ইস্যুতে বিঁধলেন Dilip Ghosh
জোকায় চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'আমাদের যদি মারতে হয়, চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব। উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে চেয়েছিলাম, তৃণমূল বাধা দেয়। এখনও ওরাই বাংলাদেশ থেকে লোক এনে আপনাদের উদ্বাস্তু করে দিতে চাইছে।"
'অর্ধেকের বেশি তৃণমূল কাউন্সিলার তো লাইন দিয়ে অপেক্ষা করছে, কবে তাদের হাতে পতাকা তুলে দেব।' বলেই দাবি দিলীপ ঘোষের। জোকার ডায়মন্ড পার্কের চা-চক্রে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। তৃণমূলের জমানায় উর্দির সম্মান নষ্ট হয়েছে। বীরভূমই তার প্রমাণ। পুলিশের সম্মান আমরা ফিরিয়ে দেব। ২০১৬-য় পুলিশকে বলেছিলেন ফ্ল্যাট দেবেন, দিয়েছেন কি? পুলিশকে প্রতারিত করা হয়েছে। জোকার ডায়মন্ড পার্কের চা-চক্রে পুলিশ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের।


















