‘অর্ধেকের বেশি তৃণমূল কাউন্সিলর লাইন দিয়ে অপেক্ষায়’, জোকায় চা-চক্রে বিস্ফোরক দিলীপ ঘোষ
আজ জোকায় 'চায়ে পে চর্চা'য় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'আমাদের যদি মারতে যায়, চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব। উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে চেয়েছিলাম, তৃণমূল বাধা দেয়। এখন ওরাই বাংলাদেশ থেকে লোক এনে আপনাদের উদ্বাস্তু করে দিতে চাইছে। অর্ধেকের বেশি তৃণমূল কাউন্সিলর তো লাইন দিয়ে অপেক্ষা করছে, কবে তাদের হাতে পতাকা তুলে দেব।' তিনি আরও বলেন, তৃণমূলের জমানায় উর্দির সম্মান নষ্ট হয়েছে। বীরভূমই তার প্রমাণ। পুলিশের সম্মান আমরা ফিরিয়ে দেব। ২০১৬-য় পুলিশকে বলেছিলেন ফ্ল্যাট দেবেন, দিয়েছেন কি? পুলিশকে প্রতারিত করা হয়েছে। জোকার ডায়মন্ড পার্কের চা-চক্রে পুলিশ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। পাশাপাশি তিনি বলেন, 'ঘাড় ধরে সবাইকে বিজেপিতে নিয়ে আসব।'


















