এক্সপ্লোর
কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে মায়ের, পচাগলা দেহ আগলে রইল ছেলে! বাঁশদ্রোণীতে রবিনসন স্ট্রিটের ছায়া
বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কে মায়ের দেহ আগলে ছেলে। কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার, অনুমান পুলিশের। সত্তরোর্ধ্ব বয়সের ওই মহিলা থাকতেন তাঁর ছেলের সঙ্গেই। কটূ গন্ধ পেয়ে ছেলের কাছে কারণ জানতে চান স্থানীয়রা। ঘরে মৃত অবস্থায় পড়ে আছে মা, জানায় ছেলে। খবর দেওয়া হয় পুলিশে। ময়নাতদন্ত হবে ওই বৃদ্ধার। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে ছেলেকেও। গতকাল থেকে হালকা হালকা গন্ধ পাওয়া যাচ্ছিল, জিজ্ঞেস করায় সামনে আসে এই তথ্য, জানালেন এক প্রতিবেশী।
আরও দেখুন



















