Cyclone Yaas Effect: ঝড়বিধস্ত পাথরপ্রতিমা-গোসাবা-গদখালিতে কেন্দ্রীয় দল, আকাশপথে পরিদর্শন
আজ পাথরপ্রতিমায় (Pathar Pratima) ইয়াস (Yaas) বিপর্যয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। গোসাবা-গদখালিতেও পরিদর্শন কেন্দ্রীয় দলের। তাঁদের সঙ্গে রয়েছেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। আকাশপথে পরিদর্শনের পর জেলা প্রশাসনের সঙ্গে কিছুক্ষণ বৈঠকও করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। রয়েছেন অন্যান্য আধিকারিকরাও। আজ সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে দক্ষিণ ২৪ পরগনায় রওনা দেয় একটি দল। আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে কেন্দ্রীয় দল। একটি দল যাবে কপ্টারে। আরেকটি দল সড়কপথে দিঘায় যাবে। মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।






















