West Bengal Elections 2021: "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল", ফের দলত্যাগীদের তোপ তৃণমূলনেত্রীর
বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মা বলে সম্বোধন করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। পদত্যাগ করে বেরোনোর সময় মমতার ছবি হাতে বেরিয়েছিলেন তিনি। একসময় মমতাকে 'জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ (Bharati Ghosh)। এখন তিনিও বিজেপিতে। শোনা যায়, একসময় মা বলে নিজের মোবাইলে মমতার নাম্বার সেভ করে রেখেছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এখন তিনিও বিভিন্ন মঞ্চ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিচ্ছেন। অন্যদিকে কালনার সভা থেকে দলত্যাগীদের 'কুসন্তান' আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল, পাপ বিদায় নিয়েছে"।





















