এক্সপ্লোর

Subhas Sarkar: কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দিলেন তাঁরই দলের কর্মীরা

কেন্দ্রীয় মন্ত্রীকে (Central Minister) ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দিলেন তাঁরই দলের কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে (Subhas Sarkar) ঘেরাও করে তালা বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। বাঁকুড়া (Bankura) সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তালা বন্ধ করে দেওয়া হয় সাংসদকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে 'দূর হঠো' স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। 'জেলায় একনায়কতন্ত্র (Dictatorship) চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার', অভিযোগ কর্মীদের। বিজেপির জেলা সভাপতি দলীয় কার্যালয়ে এলে তাঁকে ঘিরেও প্রবল বিক্ষোভ, হাতাহাতিও হয়।

ঘটনাটা কী ?

আজ বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে আসেন সুভাষ সরকার। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল তাঁর। খবর পেয়ে বেশ কিছু বিজেপি কর্মী কার্যালয়ে জড়ো হন। তাঁরা প্ল্যাকার্ড হাতে এসে সুভাষ সরকার 'দূর হঠো', 'গো ব্যাক' স্লোগান তোলেন। বিক্ষোভকারীদের মূলত দাবি, সুভাষ সরকার সাংসদ হয়েও সাংগঠনিক ক্ষেত্রে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিক বিষয়ে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করে যাচ্ছেন। সাংগঠনিক দিকে দিয়ে ভাল যেসব বিজেপি কর্মী রয়েছেন, তাঁদের একের পর এক নির্বাচনে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অথচ, লোকসভার নির্বাচনে তাঁরা বিজেপির বা সুভাষ সরকারের হয়ে প্রচারে নেমেছিলেন, খেটেছিলেন। তার জেরে বাঁকুড়ায় লোকসভার দু'টি আসনই বিজেপির দখলে চলে আসে। সুভাষ সরকার সাংসদ এবং শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে যাওয়ার পরেই সাংগঠনিক দিকটা অনেকটা দুর্বল হয়ে যায়। এহেন কর্মীদের বাদ দিয়ে দেওয়াই, পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। বিধানসভা নির্বাচনেও (Assembly Election) জঙ্গলমহল বিজেপির হাতছাড়া হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election ) বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিজেপি খারাপ ফল করেছে।

সেই কারণে বিক্ষোভকারীরা দাবি জানান, এ বিষয়ে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করুন। সুভাষ সরকার সাংগঠনিক দিকে যেন কোনও হস্তক্ষেপ না করেন। এখনও পর্যন্ত সুভাষ সরকার তালা বন্দি অবস্থায় রয়েছেন। এর পাশাপাশি বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল যখন কার্যালয়ে আসেন, তখন তাঁর সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। তাঁর গায়ে হাত তোলার ছবিও রয়েছে। ঘটনার জেরে এতটাই উত্তেজনা ছড়ায় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

 

ভিডিও খবর

Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

সেরা শিরোনাম

WB News Live: প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী
প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী
Aam Aadmi Party: রাঘব চাড্ডা বিজেপি-র পথে? জল্পনার বাড়িয়ে ‘ধুরন্ধর’ ছবির সংলাপ আওড়ালেন, বললেন, ‘ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ’
রাঘব চাড্ডা বিজেপি-র পথে? জল্পনার বাড়িয়ে ‘ধুরন্ধর’ ছবির সংলাপ আওড়ালেন, বললেন, ‘ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ’
Malda News: 'লিফট আছে, নেই লিফটম্যান', সরকারি হাসপাতালের লিফটের বাইরে লাগানো আজব নোটিস !
'লিফট আছে, নেই লিফটম্যান', সরকারি হাসপাতালের লিফটের বাইরে লাগানো আজব নোটিস !
Mamata Banerjee: ‘যুবসাথী’ প্রকল্পে টাকা, চাকরিও দেবে রাজ্য, ‘কারও কাছে হাত পাততে হবে না’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আশ্বস্ত করলেন মমতা
‘যুবসাথী’ প্রকল্পে টাকা, চাকরিও দেবে রাজ্য, ‘কারও কাছে হাত পাততে হবে না’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আশ্বস্ত করলেন মমতা
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget