এক্সপ্লোর

TMC: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। কাল বিশেষ ট্রেনে দিল্লি যাবেন তাঁরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করেছেন একশো দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্য়বস্থা করা হয়েছে।   

দিল্লিতে ধর্নার ডাক: একদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তলব। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্না।এই দুয়ের মধ্যে দলীয় কর্মসূচিকেই বেছে নিয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটে শুক্রবার থেকে দফায় দফায় নেতাজি ইন্ডোরে জমায়েত হতে শুরু করেছেন ১০০ দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়া প্রান্তিক মানুষরা।

তৃণমূলের টার্গেট, দিল্লিতে অন্তত ৩-৪ হাজার মানুষের জমায়েত করা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর  দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। ১০০ দিনের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। শনিবার বিশেষ ট্রেনে দিল্লি রওনা হওয়ার আগে, শুক্রবার সকাল থেকে বেলা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে নেতাজি ইন্ডোরে। এদিন নেতাজি ইন্ডোরেই করা হয়েছিল কর্মীদের খাওয়া ও থাকার এলাহি আয়োজন। মেনুতে ছিল, ভাত-ডাল-আলু পটলের তরকারি-ডিমের ঝোল।

এবিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দিল্লির লোকেদের বলব সাবধানে থাকতে। বাংলার চোর নম্বর ওয়ান দিল্লিতে থাকবে। ২ হাজার কোটি টাকা বাংলার মানুষের জানার জন্য বলছি, পড়ে আছে। রাজ্য সরকার ব্যবহার করতে পারছে না। কারণ ওখান থেকে টাকা খরচ করতে গেলে ৬ টাকা কেন্দ্রীয় সরকার দেবে, আর চার টাকা রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্যের ভাণ্ডার শূন্য। তাই দিল্লিতে দৌড়দৌড়ি হচ্ছে, চুরি করার টাকাটা যেন যায়। চুরি বন্ধ করুন।’’ পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এতে প্রমাণ হয় যে ওরাই টাকা আটকে রেখেছে। সাধারণ মানুষ বুঝুন কারা মানুষের টাকা আটকে রেখেছে। সবাই জব কার্ড দেখান। আপনি বাংলার মানুষকে অপমান করছেন।’’

ভিডিও খবর

Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget