UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
ABP Ananda LIVE: নিট-ইউজির প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি। ফের প্রশ্নের মুখে NTA, ফের নেওয়া হবে ইংরেজি, বাণিজ্য ও সমাজ বিজ্ঞানের পরীক্ষা।
আরও খবর
রিয়েল নয়, এ যেন রিল। একেবারে ফিল্মি কায়দায় শ্যুটআউট কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে। অন্ধকারে রাস্তা আটকে পরপর গুলি। গাড়িতে থাকা বাবা-ছেলেকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। নৃশংসভাবে খুন করা হল কংগ্রেসের নদিয়ার জেলা সহ সভাপতি আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে। আর এই ঘটনা ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়। ইতিমধ্যে খুনের অভিযোগে স্থানীয় তৃণমূল পরিচালিত হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এবং তাঁর দুই সহযোগী সাহেব মুহুরি ও মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় শুরু হল রাজনৈতিক তরজা। রাজনৈতিক শত্রুতায় খুন, দাবি মৃতের পরিবারের। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে 'কালীঘাট তৃণমূল' শিবির।





















