এক্সপ্লোর
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্বভারতী, বিরোধিতায় আগামীকাল পড়ুয়াদের মিছিল, সমর্থনে প্রধানমন্ত্রীকে চিঠি অধ্যাপকদের একাংশের
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্বভারতী। আইনের বিরোধিতায় আগামীকাল পড়ুয়াদের মিছিল। বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন। অন্যদিকে, আজ আইনের সমর্থনে বোলপুর শহরে বিজেপির মিছিল। আইনের সমর্থনে প্রধানমন্ত্রীকে চিঠি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আজ বোলপুর শহরে মিছিল করবেন বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি, আইনকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিশ্বভারতীর অধ্যাপকদের একাংশ। চিঠিতে ১১০০ বুদ্ধিজীবীর সাক্ষর রয়েছে বলে অধ্যাপকদের তরফে দাবি করা হয়েছে। অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগামীকাল শান্তিনিকেতনে মিছিল করবে বিশ্বভারতীর পড়ুয়ারা। মিছিলের সমর্থনে বিশ্ববিদ্যালয় চত্বরে দেওয়াল লেখা হয়েছে। এনিয়ে তৃণমূল-বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিকে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পৌষ মেলা। তার আগে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অশান্তির আঁচে আশঙ্কায় পর্যটকরাও
জেলার
মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















