এক্সপ্লোর
মহাকাশে যন্ত্রমানবী পাঠাচ্ছে ভারত, মহিলা রোবটের নাম ‘ব্যোম মিত্র’
মহিলা নভশ্চর নয়, মহাকাশে যন্ত্রমানবী পাঠাচ্ছে ভারত। এই মহিলা রোবটের নাম ‘ব্যোম মিত্র’। ২০২২-এ ভারতের মহাকাশ অভিযানে চার মানব-নভশ্চরের সঙ্গে ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি এই যন্ত্রমানবীকেও মহাকাশে পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো। সূত্রের খবর, ‘ব্যোম মিত্র’ মহাকাশযানে ছোটখাটো পরীক্ষা করবে এবং পৃথিবীতে ইসরোর কম্যান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখার কাজ করবে। এই যন্ত্রমানবীর পা নেই। চেয়ারে বসে সামনে বা পাশে ঝুঁকে যাবতীয় কাজ করবে সে। কৃত্রিম মেধায় সাহায্যে চালিত এই মহিলা রোবট সঙ্গীদের চিনতে পারবে, সাহায্য করবে কথোপকথনে। মহাকাশে রোবট পাঠানো অবশ্য নতুন নয়। চন্দ্রযান - ২ অভিযানে ভারতের বিক্রম-ও ছিল রোবট। ভারতের যন্ত্রমানবী ‘ব্যোম মিত্র’ সঙ্গী নভশ্চরদের সঙ্গেই ফিরবে পৃথিবীতে।
জেলার
"নেত্রী আমাদের প্রত্যাখ্যান করেছিলেন", মমতা প্রসঙ্গে যা বললেন আখরুজ্জামান। TMC News
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















