এক্সপ্লোর

Weather : সকাল থেকেই তুমুল বৃষ্টিতে জল থৈ থৈ, বঙ্গে এই অঞ্চলগুলিতে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা

 শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা ছিলই। সকাল থেকে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুরু হল বৃষ্টি। সকাল ৮ টা থেকে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন অংশে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়, আগামী ৩ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একেবারে অফিস যাওয়ার সময় এই বৃষ্টিতে কলকাতার বিভিন্ন অঞ্চলে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ঝাড়খণ্ডে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালেশ্বর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শনিবার থেকে বৃষ্টি কমবে। সপ্তাহান্তে আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

প্রবল বৃষ্টির কমলা সতর্কতা

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল। সমস্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। বেশকিছু নদীর জলস্তর বিপদসীমার ওপরে দিয়ে বইতে পারে। নদী সংলগ্ন ও নিচু এলাকায় জল জমা এবং প্লাবনের আশঙ্কা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

কলকাতার আবহাওয়া 

শুক্রবার আংশিক আকাশ থাকবে।  বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ১১.৩ মিলিমিটার।

ভিডিও খবর

Mahalaya Event in Kolkata |
"প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget