এক্সপ্লোর

Weather Update: দুর্যোগের ইঙ্গিত উপকূলে ! উথাল-পাথাল সমুদ্রে পাথরপ্রতিমার কাছে ট্রলারডুবি

বঙ্গোপসাগরে ( Bay Of Bengal ) তৈরি হওয়া নিম্নচাপের ( Depression ) জেরে মঙ্গল ও বুধবার দুর্যোগের ইঙ্গিত উপকূলবর্তী এলাকা। উথাল-পাথাল বইবে হাওয়া। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

ডুবল মৎস্যজীবী ট্রলার

 এরই মধ্যে দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে আবারও ডুবল মৎস্যজীবী ট্রলার। আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার গভীর রাতে ঘাটে ফিরছিল এফবি গঙ্গাময়ী নামের ট্রলারটি। সেইসময় পাথরপ্রতিমার সীতারামপুর থেকে আরও ২৫ কিলোমিটার গভীরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় ট্রলারটি। ট্রলারে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। ডুবন্ত টলার থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকে মৎস্যজীবীরা। সেই সময় পাশের একটি ট্রলার ওই ১৭ জনকে উদ্ধার করে। উদ্ধার মৎস্যজীবীদের কাকদ্বীপে নিয়ে আসা হয়।

ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য আরও ট্রলার পাঠানো হয়েছে। গত ৫ দিন আগে কাকদ্বীপ ঘাট থেকে ইলিশ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল এই ট্রলারটি। কয়েকদিন ইলিশ ধরার পর আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে ঘাটে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরে হাজার হাজার ট্রলার ঘাটে ফিরে এসেছে। ইলিশ ধরার মরশুমের মধ্যে এই দুর্যোগের ফলে বেশ লোকসানের মুখে পড়তে চলেছে মৎস্যজীবীরা। অন্যদিকে জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে দমকা বাতাস বইছে। পূর্ণিমার কোটাল থাকায় নদী ও সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় সুন্দরবনের বেহাল নদী ও সমুদ্র বাঁধ উপচে আবারও লোকালয়ে জল ঢোকার আশঙ্কা আছে। দুর্যোগের জেরে শঙ্কিত সুন্দরবনবাসী। 

মাত্র কয়েকদিন আগেই গঙ্গাসাগরে  ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে ৮ জন মৎস্যজীবী ছিলেন। প্রায় ১০ ঘণ্টা পর সবাইকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ৮ জনকেই ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার মাছ ধরার জন্য় শীতলা নামে একটি ট্রলারে করে গভীর সমুদ্রে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। কিন্তু প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় ট্রলারটি। একটি ড্রাম ধরে জলে ভাসতে থাকেন ৮ মৎস্যজীবী। প্রায় ১০ ঘণ্টা পর মা মনসা নামে অন্য একটি ট্রলার দেখতে পেয়ে তাঁদেরকে উদ্ধার করে।  

 

ভিডিও খবর

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget