এক্সপ্লোর
আর্থিক সঙ্কট! শ্যামনগরে বন্ধ জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস, কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
আর্থিক সমস্যার কারণ দেখিয়ে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বন্ধ ওয়েভারলি জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। কর্মহীন প্রায় ৩ হাজার শ্রমিক।প্রতিবাদে মিলের অফিস ভাঙচুর। মিলের দুটি গাড়িতে আগুন। এ বছরের ২৯ জানুয়ারি থেকে বন্ধ ওয়েভারলি জুটমিল। শ্রমিকদের অভিযোগ, বকেয়া মজুরি ও অন্যান্য প্রাপ্য মিলছে না। এনিয়ে শ্রমিক অসন্তোষ ছিল। গতকাল জুটমিল খোলার কথা ছিল বলে শ্রমিকদের দাবি। এদিন সকালে কাজে এসে শ্রমিকরা দেখতে পান, মিলের গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। প্রতিবাদে ভোর থেকে মিলের গেটে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। মিলের অফিসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দুটি গাড়িতেও আগুন লাগিয়ে দেয় তারা। মিল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খবর
“এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
"আপনি তাদের হাতের পুতুল করে রেখেছিলেন...", অভিষেককে নিশানা BJP-এর ববির
“ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
সোমবার থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? কী জানাল হাওয়া অফিস?
আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
আরও দেখুন





















