News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

দেখুন ভিডিও, খেলা দেখার সময় উত্তেজনার বশে লাফিয়ে উঠতে গিয়ে সোফা থেকে গড়িয়ে পড়ল কুকুর!

করোনা সংক্রমণের জেরে গত কয়েকমাস ধরেই বিশ্বের বেশিরভাগ জায়গায় যাবতীয় খেলা বন্ধ।

FOLLOW US: 
Share:
কেনটাকি: মানুষের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত কুকুর। অত্যন্ত প্রভুভক্ত এই প্রাণীটি মানুষের সঙ্গে থাকতে থাকতে কি মানুষের স্বভাবও রপ্ত করে ফেলেছে? অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চাপম্যানের ট্যুইট করা একটি ভিডিও দেখে তেমনই মনে হচ্ছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণীর পাশে সোফায় বসে খেলা দেখতে দেখতে কুকুরটি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছে। সে একসময় উত্তেজনার বশে লাফিয়ে উঠেই নীচে পড়ে গেল। সেটা দেখে হেসে গড়িয়ে পড়েছেন ওই তরুণী। এই ভিডিওটির সঙ্গে চাপম্যান লিখেছেন, ‘আমরা সবাই খেলার অভাব অনুভব করছি। তবে হয়তো এই ভাল ছেলেটার মতো না।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। করোনা সংক্রমণের জেরে গত কয়েকমাস ধরেই বিশ্বের বেশিরভাগ জায়গায় যাবতীয় খেলা বন্ধ। কয়েকটি দেশে ফুটবল লিগ সহ কিছু খেলা শুরু হলেও, বেশিরভাগ স্টেডিয়ামেই দর্শকদের প্রবেশাধিকার নেই। ফলে খেলার দুনিয়ায় এখনও স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। এই অবস্থায় ক্রীড়াপ্রেমীরা সবাই ফের আগের মতো মাঠে গিয়ে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর অপেক্ষায়।
Published at : 01 Aug 2020 07:13 PM (IST) Tags: Dog Videos Hilarious Videos viral video

সম্পর্কিত ঘটনা

News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট

News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট

US-Iran War: ‘ফের ৯/১১-এর অনুরূপ হামলা হতে পারে, দোষ চাপানো হতে পারে…’, চাঞ্চল্যকর অভিযোগ ইরানের

US-Iran War: ‘ফের ৯/১১-এর অনুরূপ হামলা হতে পারে, দোষ চাপানো হতে পারে…’,  চাঞ্চল্যকর অভিযোগ ইরানের

Iran on Netanyahu: 'যদি বেঁচে থাকেন...', নেতানিয়াহুকে 'ধাওয়া করে হত্যা' করার অঙ্গীকার ইরানের

Iran on Netanyahu: 'যদি বেঁচে থাকেন...', নেতানিয়াহুকে 'ধাওয়া করে হত্যা' করার অঙ্গীকার ইরানের

US Israel strikes on Iran: এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !

US Israel strikes on Iran: এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !

US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের

US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের

বড় খবর

ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা

ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা

Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ

Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ

India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার

India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার

Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?

Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?