এক্সপ্লোর

দীনেশকে কড়া বার্তা মমতার

কলকাতা: ভোটের সময় নারদ-সহ একাধিক ইস্যুতে মুখ খুলে তৃণমূলকে বিড়ম্বনায় ফেলেন দীনেশ ত্রিবেদী। ফল বের হতেই তাঁকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বৈঠকে নাম না করে মমতার বার্তা, যুদ্ধের সময় যে সৈনিক পাশে থাকেন না, তিনি সাংসদ হোন বা যেই হোন, পার পাবেন না। ভোটের সময়, নাম না করে নারদ-সহ একাধিক ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। যা তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। দীনেশ ত্রিবেদীর নানা মন্তব্যে দলের ভাবমূর্তির ক্ষতি হয়েছে বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ফল বেরনোর পরের দিনই দীনেশকে পাল্টা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, কালীঘাটে, দলের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলনেত্রী। সেই বৈঠকেই নাম না করে দীনেশের উদ্দেশে মমতার বার্তা, যুদ্ধের সময় যে সৈনিক পাশে থাকেন না, তিনি সাংসদ হোন কিংবা যেই হোন, পার পাবেন না। দলীয় বৈঠকে এ দিন মমতা দাবি করেন, তারা ২১১’র থেকেও বেশি আসনে জিততে পারত। কিছু আসনে প্রার্থীরা হেরেছেন অনেকটাই নিজেদের দোষে। আর কিছু আসনে হারের পিছনে অন্যান্য ফ্যাক্টর কাজ করেছে। সবকিছুই পর্যালোচনা করে দেখা হবে বলে জানান তৃণমূলনেত্রী। তিনি বলেন, অনেকেই নিজেকে বড় ভেবে ফেলেছিলেন। মানুষের থেকে ক্রমশ দূরে সরে গিয়েছেন। তাঁদের আচার-আচরণ মানুষ পছন্দ করেনি। আবার, মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্বেদ রায়, অজয় দে, ভাইচুং ভুটিয়ার মতো যে সব তৃণমূল প্রার্থী হেরেছেন, তাঁদের প্রতি সহানুভূতির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এই সব প্রার্থীদের দল এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে। ভাঙড়ে রেজ্জাক মোল্লার হয়ে আরাবুল ইসলাম ঠিক মতো কাজ করেননি বলেও এ দিন বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলনেত্রী। দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগড়ে দেন। প্রসঙ্গত, বিপ্লব মিত্র এবং প্রাক্তন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুরের এই দুই নেতাই এবার তৃণমূল প্রার্থী ছিলেন। দু’জনেই হেরে গিয়েছেন। সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পরাজয় বলে মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এলাকায় শান্তি বজায় রাখা এবং মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর জন্য এ দিনের বৈঠকে নবনির্বাচিত প্রতিনিধিদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget