এক্সপ্লোর

Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ায় দানেই পুণ্য ! রাশি অনুযায়ী জেনে নিন, কী দান করলে কাটতে পারে সব দুর্ভোগ?

Akshaya Tritiya Rituals: এই দিনে করা জপ,তপস্যা,দান এবং জ্ঞান বেশ ভাল ফল দেয়। জেনে নিন আপনার রাশি অনুযায়ী এই দিনে কোন জিনিস দান করা উচিত।

প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। এ বছর এই উৎসব পালিত হবে ১০ মে শুক্রবার। অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ও চন্দ্র উভয়ই তাদের উচ্চ রাশিতে অবস্থান করে। বিশ্বাস করা হয় , এই দিনে সূর্য ও চন্দ্র উভয়ের সম্মিলিত আশীর্বাদের ফল অক্ষয় হয়। অক্ষয় শব্দের অর্থ অমর অর্থাৎ যার কোনও ক্ষয় নেই।  এই দিনে করা জপ,তপস্যা,দান এবং জ্ঞান বেশ ভাল ফল দেয়। জেনে নিন আপনার রাশি অনুযায়ী এই দিনে কোন জিনিস দান করা উচিত।

মেষ রাশি : মেষ রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিনে বার্লি বা বার্লি জাতীয় জিনিস, ছাতা এবং গম দান করা উচিত।

বৃষ রাশি : অক্ষয় তৃতীয়ার দিন, বৃষ রাশির জাতক জাতিকাদের গ্রীষ্মকালীন ফল, জল ও দুধে ভরা তিনটি পাত্র দান করতে পারলে ভাল। 

মিথুন রাশি:  এই রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে শসা, জলীয় ফল, ছাতু এবং সবুজ মুগ দান করতে পারেন। শুভ ফল পাবেন। 

কর্কট রাশি: অক্ষয় তৃতীয়ার দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জল, দুধ এবং চিনি ভর্তি একটি পাত্র একজন সাধুকে দান করতে পারলে ভাল। 

সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে গিয়ে ছাতু, বার্লি এবং গমের মতো যে কোনও একটি জিনিস দান করতে পারলে ভাল ফল হয়।

কন্যা রাশি:  কন্যা রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ার দিন শসা, জলীয় ফল এবং তরমুজ দান করা উচিত। 

তুলা রাশি:  এই রাশির জাতকদের এই শুভ দিনে শ্রমিক বা পথচারীদের জল দান করা উচিত। এছাড়াও, জুতো এবং চপ্পল  দরিদ্র ব্যক্তিকে দান করতে পারলে ভাল। এতে গ্রহের দোষ কমে যায়।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক জাতিকাদের এই দিনে জল ভর্তি একটি পাত্র, একটি ছাতা বা একটি পাখা দান করা উচিত অসহায় মানুষকে ৷ এর মাধ্যমে জাতক জাতিকা নানা গ্রহ দোষ থেকে মুক্তি পায়।  

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের এই দিনে বেসন, ছোলার ডাল, মরসুমি ফল বা  ছাতু থেকে তৈরি যে কোনও জিনিস দান করতে পারেন। 

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকারা কাউকে অক্ষয় তৃতীয়ার দিন গরিবদের জল, দুধ এবং মিষ্টি দিয়ে ভরা একটি পাত্র দান করতে পারেন। 

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন জল, মরসুমি ফল এবং গম ভর্তি পাত্র দান করতে পারেন। 

মীন রাশি:  এই রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন হলুদ দান করা উচিত। বেসন ও ছাতু থেকে তৈরি খাবার মন্দিরে দান করুন। 

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন : 

'কারা যোগ্য-কারা অযোগ্য, বলতে পারবে এসএসসি' SSC র কোর্টে বল ঠেলল রাজ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : আর্থিক অবস্থা নিয়ে দিনের পর দিন চিন্তা করেছেন, ২ রাশির এবার মা লক্ষ্মীর কৃপালাভ
আর্থিক অবস্থা নিয়ে দিনের পর দিন চিন্তা করেছেন, ২ রাশির এবার মা লক্ষ্মীর কৃপালাভ
Kalker Rashifal : সতর্ক হয়ে যান এই রাশি, বড় আর্থিক ক্ষতির আশঙ্কা সামনে ; কেরিয়ারেও হতে পারে ভরাডুবি
সতর্ক হয়ে যান এই রাশি, বড় আর্থিক ক্ষতির আশঙ্কা সামনে ; কেরিয়ারেও হতে পারে ভরাডুবি
Saptahik Rashifal: চাকরিতে ঐতিহাসিক ঘটনা, লটারি কিনলে কি ভাগ্য খুলতে পারে? বিনিয়োগে লাগতে পারে জ্যাকপট?
চাকরিতে ঐতিহাসিক ঘটনা, লটারি কিনলে কি ভাগ্য খুলতে পারে? বিনিয়োগে লাগতে পারে জ্যাকপট?
Kalker Rashifal : চমকে যাওয়ার মতো আর্থিক লাভ এই রাশিতে, কর্মক্ষেত্রে এক পদক্ষেপে সারা বছরের নিশ্চিন্তি
চমকে যাওয়ার মতো আর্থিক লাভ এই রাশিতে, কর্মক্ষেত্রে এক পদক্ষেপে সারা বছরের নিশ্চিন্তি

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget