এক্সপ্লোর

Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 

Share Market Today : এদিন বাজারের শুরুতে ব্যাপক পতনের পর শেষবেলায় ঘুরে দাঁড়াল সেনসেক্স (Sensex) ও নিফটি ৫০ (Nifty 50)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সূচকের ব্যাপক পতনের পর বাজার ঘুরে দাঁড়াল সোমবার।
  • হেভিওয়েট শেয়ারে বিনিয়োগ ও ভ্যালু বায়িং বাজারকে চাঙ্গা করে।
  • নিফটির ২২,৯৫০ সাপোর্ট থেকে উত্থান, টেকনিক্যাল চার্ট ইতিবাচক।
  • ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ডলারের দাম বৃদ্ধি এখনও চিন্তার বিষয়।

Share Market Today : ইরান-ইজরায়েলের যুদ্ধের মারাত্মক প্রভাব আপাতত অতীত। সোমবার সপ্তাহের শুরুতেই বদলে গেল ভারতের শেয়ার বাজারের হাল। প্রথমে তলানিত থাকার পর উত্থান দেখ গেল মার্কেটে।

আজ বাজারে কী হয়েছে
এদিন বাজারের শুরুতে ব্যাপক পতনের পর শেষবেলায় ঘুরে দাঁড়াল সেনসেক্স (Sensex) ও নিফটি ৫০ (Nifty 50)। দিনের সর্বনিম্ন স্তর থেকে সেনসেক্স প্রায় ১৫৫০ পয়েন্ট এবং নিফটি ৪৫০ পয়েন্টের বেশি ঘুরে দাঁড়িয়েছে।

কত পয়েন্টে ক্লোজিং দিয়েছে বাজার ?
এদিন সেনসেক্স ৯৩৯ পয়েন্ট (১.২৬%) বেড়ে ৭৫,৫০২ স্তরে বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি ৫০   ২৫৮ পয়েন্ট (১.১১%) বেড়ে ২৩,৪০৮ স্তরে থিতু হয়েছে। যদিও  বড় শেয়ারগুলি বাড়লেও মিডক্যাপ (-০.৪২%) এবং স্মলক্যাপ (-০.৪৭%) সূচক লাল সঙ্কেতে বন্ধ হয়েছে।

কেন আজ বাজারে এই উত্থান ?
১. হেভিওয়েট শেয়ারে বিনিয়োগ হয়েছে: এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), রিলায়েন্স (Reliance) এবং এসবিআই (SBI)-এর মতো বড় শেয়ারগুলোতে লগ্নিকারীরা নতুন করে কেনাকাটা শুরু করায় বাজার চাঙ্গা হয়।

২. ভ্যালু বায়িং: গত কয়েকদিনের টানা পতনের ফলে অনেক ভালো শেয়ারের দাম অনেকটা কমে গিয়েছিল। এই সস্তা দরে 'কোয়ালিটি' শেয়ার কেনার সুযোগ হাতছাড়া করেননি বিনিয়োগকারীরা। বিশেষ করে অটো, ব্যাঙ্কিং এবং এফএমসিজি (FMCG) সেক্টরে ব্যাপক কেনাকাটা দেখা গেছে।

৩. টেকনিক্যাল কী বলছে : বিশেষজ্ঞরা মনে করছেন, নিফটি ২২,৯৫০-এর সাপোর্ট লেভেল থেকে ঘুরে দাঁড়িয়েছে। টেকনিক্যাল চার্টে একে 'বুলিশ ক্যান্ডেল' বা 'পিয়ার্সিং লাইন প্যাটার্ন' বলা হচ্ছে, যা বাজারের সাময়িক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়।

যদিও উদ্বেগের মেঘ এখনও কাটেনি এখনও
বাজার বাড়লেও বেশ কিছু ঝুঁকি এখনও লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ বজায় রেখেছে:

ভূ-রাজনৈতিক উত্তেজনা: ইউএস-ইরান যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির। ওমান উপসাগরের (Strait of Hormuz) সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার ভয় রয়েছে।

অপরিশোধিত তেল ও ডলার: আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এখনও ১০০ ডলারের উপরে। অন্যদিকে, ভারতীয় টাকা (Rupee) আজ সর্বকালীন রেকর্ড পতন দেখেছে—প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯২.৪২ টাকা।

ইউএস ফেডারেল রিজার্ভ: আগামী ১৮ই মার্চ আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাজার।

বিনিয়োগকারীদের জন্য টিপস
বাজার বিশেষজ্ঞ শ্রীকান্ত চৌহান এবং রূপক দে-র মতে:

সাপোর্ট: নিফটির জন্য ২৩,২০০ এবং ২৩,৩০০ স্তরটি এখন শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করবে।

রেজিস্ট্যান্স: উপরের দিকে ২৩,৬৫০ এবং ২৩,৮০০ স্তর টপকানোই হবে এখন বড় চ্যালেঞ্জ।

(মনে রাখবেন : বাজার বাড়লেও এটি কেবল একটি 'টেকনিক্যাল পুলব্যাক' হতে পারে। ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় থাকলে যেকোনো সময় ফের পতন দেখা দিতে পারে। তাই বুঝেশুনে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।)

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

আজ সেনসেক্স ও নিফটি কত পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে?

আজ সেনসেক্স ৯৩৯ পয়েন্ট (১.২৬%) বেড়ে ৭৫,৫০২ স্তরে বন্ধ হয়েছে। নিফটি ৫০ ২৫৮ পয়েন্ট (১.১১%) বেড়ে ২৩,৪০৮ স্তরে থিতু হয়েছে।

কেন আজ বাজারে এই উত্থান দেখা গেছে?

হেভিওয়েট শেয়ারে বিনিয়োগ, টানা পতনের ফলে ভালো শেয়ারের দাম কমে যাওয়া এবং টেকনিক্যাল চার্টে 'বুলিশ ক্যান্ডেল' তৈরি হওয়ায় বাজারে উত্থান দেখা গেছে।

ভূ-রাজনৈতিক উত্তেজনা কি বাজারের জন্য এখনও একটি ঝুঁকি?

হ্যাঁ, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং ওমান উপসাগরের সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার ভয় এখনও একটি উদ্বেগের কারণ।

বর্তমানে নিফটির জন্য শক্তিশালী সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্তর কোনটি?

নিফটির জন্য ২৩,২০০ এবং ২৩,৩০০ স্তরটি শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করবে। উপরের দিকে ২৩,৬৫০ এবং ২৩,৮০০ স্তর টপকানো একটি চ্যালেঞ্জ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget