এক্সপ্লোর

Lucky Day : আপনার রাশি অনুযায়ী শুভ দিন কোনটি ? সব কাজেই মিলতে পারে সাফল্য...

Astro Tips : যদি কোনও ব্যক্তি তাঁর রাশি অনুসারে শুভ দিন বেছে নিয়ে কাজ শুরু করেন, তবে তিনি সাফল্য পাবেন

কলকাতা : হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, কোনও শুভ দিন বা শুভ সময়ে কোনও কাজ করা হলে, তাতে অবশ্যই সাফল্য মেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেকের কোনও না কোনও রাশিচক্র রয়েছে। প্রতিটি রাশির জন্য কোনও না কোনও দিন খুব শুভ বলে মনে করা হয়। যদি কোনও ব্যক্তি তাঁর রাশি অনুসারে শুভ দিন বেছে নিয়ে কাজ শুরু করেন, তবে তিনি সাফল্য পাবেন। আসুন জেনে নেওয়া যাক কোন দিনটি কোন রাশির জন্য শুভ।

কর্কট রাশির জন্য সোমবার খুবই শুভ। মনে করা হয় যে, এই দিনে শুরু করা কাজে আপনি অবশ্যই সাফল্য পাবেন। বিনিয়োগের জন্যও দিনটি শুভ । সোমবার অবশ্যই কিছু ভাল খবর পাবেন।

বৃশ্চিক ও মেষ রাশির জাতকদের জন্য মঙ্গলবার শুভ। মনে করা হয়, এই দিনে কঠিনতম কাজও সহজে হয়ে যায়। আপনি যদি এই দিনে কোনও প্রকল্প শুরু করেন বা কোনও ব্যবসা শুরু করেন তবে সাফল্য পাবেন।

বুধবার ভগবান গণেশকে উৎসর্গ করা মিথুন, কন্যা এবং কুম্ভের জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচিত হয়। এই রাশির জাতক জাতিকারা বুধবার করা কাজে আশানুরূপ ফল পেতে পারেন।

ধনু ও মীন রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার শুভ। এই দিনে গুরুর প্রভাব থাকে। গুরু হলেন জ্ঞান-বিজ্ঞানের কারক। বিশ্বাস অনুসারে, বৃহস্পতিবার দান করলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং নতুন কোনও কাজ শুরু করলে সাফল্য আসে।

বৃষ ও তুলা রাশির জাতকদের জন্য- শুভ দিন শুক্রবার। এই দিনে কাজ শুরু করলে ইতিবাচক ফল পাওয়া যায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় এবং শনি মকর রাশির অধিপতি। এই দিনে আপনার করা কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হয়। দান করলে পরিবারে শনিদেবের আশীর্বাদ থাকে।

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য- রবিবার শুভ দিন। আপনি যদি এই দিনে পরিকল্পনা করে কাজ শুরু করেন তবে সাফল্যে কোনও বাধা থাকবে না এবং আপনি দীর্ঘমেয়াদি সুবিধা পাবেন।

আরও পড়ুন ; কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে বেরোচ্ছেন ? শুভক্ষণ কখন

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

সেরা শিরোনাম

Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rajyog 2026: দীপাবলির আগেই ভাগ্যে রাজযোগ, ৪ রাশিতে অঢেল টাকা-সুখ, ফ্ল্যাট-গাড়ি কেনার শুভ যোগ
দীপাবলির আগেই ভাগ্যে রাজযোগ, ৪ রাশিতে অঢেল টাকা-সুখ, ফ্ল্যাট-গাড়ি কেনার শুভ যোগ
Astrology : হাতে টাকা, চাকরিতেও বড় মোড়, পুজোর ৫ দিনের মধ্যেই ৬ রাশির জীবনে বিরাট পরিবর্তন, আপনার রাশি তালিকায়?
হাতে টাকা, চাকরিতেও বড় মোড়, পুজোর ৫ দিনের মধ্যেই ৬ রাশির জীবনে বিরাট পরিবর্তন, আপনার রাশি তালিকায়?
Kalker Rashifal : পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা
পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget