এক্সপ্লোর

Astro Tips : আজ বারবেলা-কালরাত্রি কখন জানেন ? শুভকাজ কি করা যায় ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১১ মাঘ, ২৬ জানুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২৫ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ১৫ মিনিট

বারবেলাদি - ৯:৭ গতে ১১:৫০ মধ্যে

কালরাত্রি - ৮:৩২ গতে ১০:১১ মধ্যে 

যাত্রা - শুভ পশ্চিমে নিষেধ, দিবা ১০:১৪ গতে যাত্রা নেই

শুভকাজ- ধান্যচ্ছেদন, দিবা ৯:৭ মধ্যে নামকরণ, দেবতাগঠন, পুণ্যাহ, শান্তিস্বস্ত্যয়ন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ (Aries Horoscope)- কর্মক্ষেত্রে কিছুটা মনোযোগের অভাব বোধ হতে পারে। তা সত্ত্বেও মনোযোগ ধরে রাখা দরকার। তা হলেই সহজে কাজ শেষ করা যাবে। আত্মবিশ্বাস ধরে রাখা দরকার। খাবার বা খাদ্য উপকরণ নিয়ে ব্যবসা করছেন, এমন ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বৃষ (Taurus Horoscope)- পেশাদারদের মধ্যে এই রাশির জাতকদের 'ম্যানেজমেন্ট' সংক্রান্ত দক্ষতার উন্নতি হতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক ব্য়বসায়ীরা এদিন লেনদেনে দুরন্ত গতি টের পাবেন। চিন্তায় কাটছে গত কিছু দিন? তা হলে সেখান থেকে স্বস্তির সম্ভাবনা রয়েছে আজ।

মিথুন (Gemini Horoscope)- মোটের উপর ঠিকঠাক দিন কাটবে। তবে ব্যাঙ্কিং সংক্রান্ত পেশায় জড়িতদের কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আগেভাগে সে জন্য প্রস্তুতি রাখতে পারলে ভাল। আজ মাথাব্যথায় ভুগতে পারেন।

কর্কট (Cancer Horoscope)- কর্মক্ষেত্রে নিজের ভাবনার জন্য প্রশংসা পাবেন। তবে এবার একটু বাস্তবোচিত কাজকর্মে নজর দেওয়া দরকার। তা হলে আপনার বেতনও বাড়তে পারে। আজ ঋণ না নেওয়াই শ্রেয়।

সিংহ (Leo Horoscope)- তরুণদের মনে কোনও বিষয়ে সংশয় থাকলে এখনই দূর করার চেষ্টা করা দরকার। না হলে তা ঘনিষ্ঠ সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে। কঠোর পরিশ্রম করতে হতে পারে। পরিবারের মধে মতবিরোধ বা ব্যবসায় ক্ষতি, যে কোনও কারণে সকলের সঙ্গে কথা বলে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন।

কন্যা (Virgo Horoscope)- কর্মস্থলে অত্যন্ত মন দিয়ে কাজ করা দরকার। না হলে কাজ বাকি থেকে যেতে পারে। অতিরিক্ত ভাবনার জেরে ক্ষতির আশঙ্কা থাকছে। অফিসে দৌড়াদৌড়ি করতে হতে পারে। মূত্র সংক্রমণ হতে পারে। সতর্ক থাকা দরকার।  

তুলা (Libra Horoscope)- কর্মসূত্রে বিদেশ যেতে হতে পারে। আগেভাগে এই সফর সম্পর্কে সমস্তটা জেনে নিলে সুবিধা। ব্যবসায়ীরা কাজের পরিসর বাড়াতে ঋণের আবেদন করতে পারেন। সময়মতো ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, বাড়বে ব্যবসার পরিধি। 

বৃশ্চিক (Scorprio Horoscope)- কর্মস্থলে হাসির পরিবেশ ধরে রাখুন। সকলের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় থাকে, তাই হালকা মেজাজ ধরে রাখা জরুরি। কমবয়সিরা কোনও কারণে গুরুজনদের থেকে বকুনি খেতে পারেন।

ধনু (Sagittarius Horoscope)- আইটি এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে যাঁরা কাজ করেন,তাঁদের জন্য কিছু সুখবর থাকতে পারে। আর্থারাইটিসের সমস্যা কমার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা অধস্তনদের দিকে নজর রাখুন।

মকর (Capricorn Horoscope)- যাঁরা নতুন ব্যবসা করতে চাইছেন, তাঁরা মেপে পা ফেলুন। তা হলেই সাফল্য আসবে। অল্পবয়সিরা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তায় থাকতে পারেন। তবে এতে নিজের পাশাপাশি অন্যদেরও ক্ষতির আশঙ্কা থাকছে। 

কুম্ভ (Aquarius Horoscope)- কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। এতে কিছুটা চাপ বাড়বে, কিন্তু সে জন্য তৈরি থাকুন। মিষ্টি ব্যবসায়ীদের আজ বিপুল অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অল্পবয়সিদের কথাবার্তায় সম্ভ্রম থাকবে।

মীন (Pisces Horoscope)- পেশাদাররা কাজের জায়গায় ঊর্ধ্বতনদের সঙ্গে রূঢ় ব্যবহার না করলেই ভাল। এতে নিজেরই উন্নতির পথে বাধা আসবে। ব্যবসায়ীরা ভাল করে ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিন। মীন রাশির জাতক পড়ুয়ারা আজ শুধু লেখাপড়াতেই মন দিলে ভাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astrology:বিশেষ যোগ, সন্তানের থেকে সুখবর পাবেন, কর্মজীবনে উল্লেখযোগ্য উন্নতি, বড় অফার আসবে এই রাশির জাতকদের
বিশেষ যোগ, সন্তানের থেকে সুখবর পাবেন, কর্মজীবনে উল্লেখযোগ্য উন্নতি, বড় অফার আসবে এই রাশির জাতকদের
Astrology: আগামী ২০ ঘন্টা ধরে এই ৪টি রাশির উপর দুর্ভাগ্য বিরাজ করবে, চাকরি-টাকা-সুযোগ হাত থেকে ফসকাবে সব!
আগামী ২০ ঘন্টা ধরে এই ৪টি রাশির উপর দুর্ভাগ্য বিরাজ করবে, চাকরি-টাকা-সুযোগ হাত থেকে ফসকাবে সব!
আর মাত্র ২ দিন! জ্যাকপটের সময় শুরু! শুক্রের প্রবেশে রাজযোগ, রাতারাতি ধনী হতে পারেন এই ৩ রাশি
আর মাত্র ২ দিন! জ্যাকপটের সময় শুরু! শুক্রের প্রবেশে রাজযোগ, রাতারাতি ধনী হতে পারেন এই ৩ রাশি
Astrology : আগামীকাল অসাধারণ দিন, গ্রহের যোগে ৫ রাশির ভাগ্য মুঠোয়, আপনিও তালিকায়?
আগামীকাল অসাধারণ দিন, গ্রহের যোগে ৫ রাশির ভাগ্য মুঠোয়, আপনিও তালিকায়?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget