Shani Dev : ৫ রাশিতে তোলপাড় ফেলা শুরু করে দিয়েছে শনি, বিপদ আরও বাড়িয়ে দিতে পারে এই ৫ কাজ
Shani Bakri : শনির বক্রির সময় নানা পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

২৭ জুলাই ইতিমধ্যেই বক্রি হয়েছে শনি। আগামী ১৩৮ দিন ধরে শনির এই অবস্থানের প্রভাব পড়বে ১২ রাশির জাতক-জাতিকার ওপর। শনির এই বক্রি চলাকালীন কারো সাড়েসাতি বা ধাইয়া চললে, তাতে প্রভাব আরও স্পষ্ট হবে। এখন শনির সাড়েসাতি চলছে কুম্ভ, মীন ও মেষ রাশিতে। অন্যদিকে, ধাইয়া চলছে সিংহ ও ধনু রাশিতে। শনির বক্রির সময় নানা পরীক্ষার মুখে পড়তে হতে পারে। তাই এই সময়ে ধৈর্য, সংযম ও ইতিবাচক মনোভাব দেখাতে হবে। তাতে কটিন পরিস্থিতির মোকাবিলা করা সহজ হবে। ১১ ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে শনি। এই সময়ে শনির অশুভতা থেকে বাঁচতে হলে কিছু উপায় অবলম্বন করতে হবে।
শনি বক্রির সময় কী কী করা যাবে না ?
ভাবনা-চিন্তা না করে কোনও কাজ শুরু করবেন না - নতুন ব্যবসা, বড় বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ সমঝোতা করার আগে ভাল করে বিচার বিবেচনা করে নিন। তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত পরবর্তী সময়ে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
বিবাদ থেকে দূরে থাকুন - অকারণে তর্কাতর্কি করা, ঝগড়াঝাটি বা কোর্ট-কাছারি সংক্রান্ত মামলা আরও বাড়িয়ে তোলা থেকে সতর্ক থাকুন। যদি কোনও মামলা আগে থেকে চলে থাকে, তাহলে ধৈর্য ও আইনি পরামর্শ নিয়ে এগিয়ে যান।
অহঙ্কার এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন - কথাতেই বলে, অহঙ্কার পতনের কারণ। শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা মনে করা হয়। তাই, মিথ্যা, ছলনা, ঈর্ষা, অন্যের কাজে নাক গলানো এবং নিজের মঙ্গলের জন্য অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।
স্বাস্থ্যে অবহেলা করলে ভোগান্তি - শরীর ছোট ছোট ইঙ্গিত পাঠালে তা অবহেলা করবেন না। স্বাস্থ্যের বিষয়ে গোড়াতেই সতর্ক হন। যদি দীর্ঘ সময় ধরে সমস্যা জারি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
নিয়ম মেনে চলুন - অফিস, সমাজ ও পরিবারে নিজের কাজ সততার সঙ্গে করুন। অবহেলা বা নিজের দায়িত্ব এড়ানোর চেষ্টা ক্ষতির কারণ হতে পারে। নিয়মের অবহেলা করবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















