এক্সপ্লোর

Astro Tips : এইসব দিকে যাত্রায় আজ ভাল ফল নাও মিলতে পারে, দিনের ভাল সময় কখন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৮ অগ্রহায়ণ, ৫ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ৮মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৮ মিনিট

বারবেলাদি - ৭:২৮ গতে ৮:৪৮ মধ্যে ও ১২:৪৮ গতে ২:৮ মধ্যে

কালরাত্রি - ৬:২৮ গতে ৮:৮ মধ্যে

যাত্রা - মধ্যম উত্তরে নিষেধ, রাত্রি ৭:২৬ গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ, রাত্রি ১১:২ গতে যাত্রা নেই

শুভকাজ- নেই 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries Horoscope)

চাকরি যাঁরা করেন, দৌড়ঝাঁপ করে কাটাতে হতে পারে দিনটি। চাপ থাকবে অফিসের কাজে। কাজের চাপে বাড়তে পারে মানসিক চাপ । জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে। জীবনের বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অন্যথা পস্তাতে হতে পারে। সাবধানে ব্যবসা করাই ভাল। বড় লোকসান যাতে না হয়, তা নিশ্চিত করা দরকার। ব্যবসায়িক সহযোগীর থেকে কোনওরকম ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের মধ্যে কোনও কথাবার্তা নিয়ে বিবাদ বাঁধতে পারে। জীবনসঙ্গীর সাহচর্য  বজায় থাকবে কাল। 

বৃষ রাশি (Taurus Horoscope)

মোটের উপর দিনটি ঠিকঠাকই থাকবে। কারোর উপর রাগ না করাই ভাল। অন্যথায় অপমান জুটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য হতে পারে । ফলে চিন্তায় কাটাতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। বাইরে খাওয়াদাওয়া না করাই ভাল কাল। পৈতৃক ব্যবসা যাঁরা করেন, তাঁরা আরও বেশি পরিশ্রমে ভাল ফল পাবেন। 

মিথুন রাশি (Gemini Horoscope)

পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন কাল। চিন্তা মুক্ত থাকবেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না। পেটের সমস্যায় ভুগতে পারেন। বাড়িতে কোনও মঙ্গলদায়ক অনুষ্ঠান হতে পারে কাল। সন্তানের বিবাহ প্রস্তাব আসতে পারে। সন্তানের তরফ থেকে মন সন্তুষ্ট থাকবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকবেন। ব্যবসায়ীদের জন্য আর্থিক অবস্থা ভাল হবে। ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। ব্যবসায় অনেক লাভ হওয়ার সম্ভাবনা। পরিবারে মতানৈক্য থাকলে তাকে সামাল দেওয়ার চেষ্টা করুন। গাড়ি চালানোর সময় শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বাকসংযম বজায় রাখাই ভাল। 

কর্কট রাশি (Cancer Horoscope)

খুব ভাল কাটবে কালকের দিন। কোনও ভাল কথার জন্য মনও ভাল থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। অবহেলা করবেন না। ব্যবসায়ীরা বিশেষ করে মহিলা ব্যবসায়ীরা সফলতা পাবেন। যাতে মন ভাল থাকবে। ব্যবসায় আর্থিক লাভ পাবেন। নতুন  কাজ শুরু করার জন্য কালকের দিনটি শুভ। লাভ হবে আপনার। বাড়িতে মঙ্গল অনুষ্ঠানের আয়োজন হতে পারে কাল। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন।  সন্তানের তরফ থেকে মন সন্তুষ্ট থাকবে ।

সিংহ রাশি (Leo Horoscope)

মোটের উপর দিনটি ঠিকঠাকই কাটবে। কোনও কাজের জন্য দূরপাল্লা ভ্রমণ করতে হতে পারে। গাড়ি চালানোর সময় অতিশয় সাবধানতা অবলম্বন করুন। স্বাস্থ্য একটু বেশিই খারাপ হতে পারে। ব্যবসায়ীর সতর্ক থাকুন কাল। সহযোগীর থেকে ব্যবসায় ধোঁকা খেতে পারেন। পরিবার সম্পর্কে কোনও সুখবর পেতে পারেন কাল। যাতে মন খুশিতে ভরপুর থাকবে। সন্তানের সঙ্গে মতভেদ হতে পারে। ফলে চিন্তায় থাকবেন। 

কন্যা রাশি (Virgo Horoscope)

কাল দিনটি কষ্টদায়ক হতে পারে। কোনও বিষয় নিয়ে মন অশান্ত থাকার সম্ভাবনা। মন শান্ত রাখার জন্য নিজের সঙ্গে কথা বলুন। নিজেকে সময় দিন। কোনও বিষয় নিয়ে ভয়ের কারণে অশান্তি বাড়বে। বাড়ির বড় কারো স্বাস্থ্য বিগড়ে যেতে পারে। ফলে চিন্তায় থাকবেন। ব্যবসায় লোকসানের সম্ভাবনা। আরও পরিশ্রম করে নিজের জায়গা ফিরিয়ে আনুন। ব্যবহার ভাল করুন। শান্ত থাকার পরামর্শ দিচ্ছে আপনার রাশি। 
খারাপ কথা বলবেন না। জীবনসঙ্গীর পূর্ণ সাহচর্য পাবেন। 

তুলা রাশি (Libra Horoscope)

কাল কোনও বিষয় নিয়ে মন আনন্দে ভরে থাকবে। বিশেষ কারো সঙ্গে সাক্ষাৎ হতে পারে। ফলে বহুদিন ধরে আটকে থাকা কাজের সুরাহা হতে পারে। ফলে শান্তি মিলবে মনে। অনেক বড় কোনও কাজ সম্পন্ন হতে পারে কাল, ফলে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হতে পারে কালকের দিনটি। উন্নতির কারণে শত্রুপক্ষে জ্বলন দেখা দিতে পারে, তবে তাতে মনসংযোগ না করাই ভাল। গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কাল। মান-সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবহারে খ্যাতি বাড়বে পরিবারে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন।  

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)

পূর্ণ সফলতায় ভরা থাকবে দিনটি। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। ফলে মনে শান্তি বজায় থাকবে। ব্যবসায় উন্নতি হবে। পার্টনারশিপে ব্যবসা শুরু করার জন্য কাল অতি উত্তম দিন। সহযোগীর সাহচর্য কাল ব্যবসায়ীরা পাবেন। ব্যবসাও ভাল চলবে। স্ত্রী ও সন্তানের সঙ্গে ভাল কাটবে কালকের দিন। কোথাও বেড়াতে যেতে পারেন পরিবারের সঙ্গে। মা-বাবার স্বাস্থ্য ভাল থাকবে। অনেকদিন ধরে বাবা-মা অসুস্থ থাকলে উন্নতি হবে অবস্থার। মনও ভাল থাকবে। 

ধনু রাশি (Sagittarius Horoscope)

ভাল কাটবে কালকের দিন। নতুন ব্যবসা শুরু করলে ভাল চলবে ব্যবসায়িক কাজকর্ম। আপনার বন্ধুর সহযোগিতাও পুরোদমে পাবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। আর্থিক অভাব থাকবে না। পরিবারেও বজায় থাকবে খুশির রেশ। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটালে কোনও দীর্ঘদিনের বিবাদ কেটে যেতে পারে। শান্তি বজায় থাকবে পরিবারে।  

মকর রাশি (Capricorn Horoscope)

কালকের দিনটি ভাল নাও কাটতে পারে। স্বাস্থ্য নিয়ে কষ্ট থাকতে পারে। সময়মত চিকিৎসা না করালে ভুগতে পারেন। আর্থিক স্থিতিও স্বাস্থ্য সংক্রান্ত কারণে বিগড়ে যেতে পারে। হাত একটু টিপে চলাই ভাল।  পরিবারে কোনও অপ্রিয় ঘটনার কারণে চিন্তায় থাকতে পারেন। ব্যবসায়ীর অধিক সতর্ক থাকুন কাল। কোনও অপরিচিত ব্যক্তিকে ধার দেবেন না। লোকসান এড়ান। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে মতানৈক্য হতে পারে। পৈত্রিক সম্পত্তি নিয়ে পরিবারে মতভেদের সম্মুখীন হতে পারেন। অত্যধিক কষ্ট হবে যে কারণে। 

কুম্ভ রাশি (Aquarius Horoscope)

চিন্তায়, কষ্টে কাটতে পারে দিন। পরিবার কোনও সমস্যায় পড়লে মুক্তি পেতে আপনার উদ্যোগে দ্বিগুণ হওয়া দরকার। কারো থেকে ধার করলে শোধ করার জন্য চাপ আসবে। সম্পত্তি ইত্যাদি কারণে আইন-আদালত ইত্যাদি করতে হতে পারে। ফলে অশান্ত থাকবে মন। ব্যবসায় লোকসান হতে পারে। ফলে ভেঙে যেতে পারে মনোবল। ব্যবসা ফের দাঁড় করাতে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তান্বিত হতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। 

মীন রাশি (Pisces Horoscope)
ভাল কাটতে পারে মঙ্গলবার। কোনও সমস্যায় পড়লে সেখান থেকে মুক্ত হয়ে বেরিয়েও আসতে পারেন। কোনও বাদ-বিবাদে জড়িত থাকলে সেখান থেকেও মুক্তি মিলবে। ব্যবসায়ীদের জন্য কালকের দিন সাবধানতা অবলম্বন করা দরকার। ব্যবসা বাড়ানোর জন্য গুরুজনদের পরামর্শ নিন। টাকা-পয়সা লেনদেনের জন্য সাবধানতা অবলম্বন করুন। আত্মীয়দের থেকে কাল আর্থিক সহযোগিতা পেতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে নজর রাখাই ভাল।  সন্তানের তরফ থেকে মন সন্তুষ্ট থাকবে। তবে পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। জমি-জায়গা, সম্পত্তি ইত্যাদি কারণে সতর্ক থাকুন। সম্পত্তি ইত্যাদি কেনাবেচার জন্য কারো উপর অত্যধিক বিশ্বাস না করাই ভাল। 

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Astrology: কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
Daily Astrology: কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
Shani Vakri: শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
Shani Transit 2026: রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা
রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget