এক্সপ্লোর

Astro Tips: আজ শুভকাজের নেই যোগ, একমাত্র এই সময়েই করা যেতে পারে যাত্রা

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৪ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১২মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৯ মিনিট

কালবেলাদি - ৭:৩১ গতে ৮:৫১ মধ্যে ও ২:১০ গতে ৩:৩০ মধ্যে

কালরাত্রি - ৯:৫০ গতে ১১:৩০ মধ্যে

যাত্রা - নেই, শেষরাত্রি ৫:৩৯ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ

শুভকাজ- নেই 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries Horoscope)-

সোমবার কোনও বড় খুশির খবর পেতে পারেন। জীবনসঙ্গী কোনও সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করতে পারেন। চাকরিতে উন্নতি করতে পারেন। চাকরিতে নতুন অফার পেতে পারেন। রাজনীতিকদের জন্য দিনটি ভাল। কোনও নতুন পদ পেতে পারেন।

বৃষ রাশি (Taurus Horoscope)-

কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। যাঁরা মিডিয়ায় কাজ করছেন, তাঁরা প্রশংসা পেতে পারেন। কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। আপনি যদি কোনও সমস্যায় আটকে থাকেন তবে সমস্যার সমাধান মিলবে। ব্যবসায়ীদের পক্ষেও দিনটি ভাল। উন্নতি হবে। পারিবারিক জীবনে খুশি।  

মিথুন রাশি (Gemini Horoscope)-

পরিবারের সঙ্গে যতটা বেশি সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। বড়দের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। ব্যবসায়ীদের পক্ষেও দিনটি ভাল। মনের মতো লাভ মিলবে। চাকরিজীবীদের জন্য দিনটি ভাল। আটকে থাকা সব কাজ শেষ হয়ে যাব। 

কর্কট রাশি (Cancer Horoscope)-

সব ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। যে কারণে আপনার মন খুব খুশি হবে। চাকরিতে নতুন অফার পেতে পারেন। আরও বেশি বেতনও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বাড়িতে কিছু বিশেষ কাজ করার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় লাভবান হতে পারেন। ঘরে কোনও ধর্মীয় কাজের আয়োজন হতে পারে। সন্তানদের কারণে মন প্রসন্ন থাকবে।

সিংহ রাশি (Leo Horoscope)-

হঠাৎ করে লাভবান হতে পারেন। আপনার আর্থিক স্থিতি মজবুত হতে পারে। স্টেশনারি ব্যবসায়ীদের ভাল লাভের সুযোগ আছে। খেলাধূলোর প্রতিযোগিতায় সাফল্য মিলবে। বাবা-মা কোনও নির্দিষ্ট কাজে সন্তানদের পূর্ণ সমর্থন পেতে পারেন। ফলে, বাবা-মায়ের মন খুব খুশি হবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। হাড় সম্পর্কিত সমস্যা হতে পারে।  ভালো ডাক্তার দেখিয়ে আপনার চিকিৎসা করাতে হবে। 

কন্যা রাশি (Virgo Horoscope)-

কাউকে সাহায্য করতে পারেন। ব্যবসার কাজে কোথাও যাত্রা করতে পারেন। ফ্যাশন ডিজাইনারদের জন্য দিনটি খুব থাকবে। কেরিয়ারে নতুন দিশা মিলবে। মন ধর্মীয় কাজে নিযুক্ত থাকবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। যার জেরে মনে শান্তি পাবেন। সাবধানে গাড়ি চালান, অন্যথা দুর্ঘটনার মুখে পড়তে পারেন।

তুলা রাশি (Libra Horoscope)-

জীবনে কোনও নতুন পরিবর্তন আসতে পারে। তাতে আপনি খুব খুশি হবেন। কোনও শারীরিক সমস্যা থাকবে না। ছোটখাট সমস্যা লেগে থাকতে পারে। ব্যবসায় কোনও বদল আনার চেষ্টা করবেন না। কোনও বিশেষ অতিথি আসতে পারেন। সন্তানদের কারণে মন প্রসন্ন থাকবে। তবে, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন।

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)-

ভাল দিন। জীবনে কিছু নতুন লোকের সংস্পর্শে আসতে পারেন। তাঁদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারেন। ব্যবসায় অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার আটকে থাকা সমস্ত পরিকল্পনা সম্পন্ন হতে পারে। চাকরির জায়গায় কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না।  অন্যথা, সেই ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করতে পারেন। অফিসে কোনও ধরনের রাজনীতিতে অংশ নেবেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পেতে পারেন।

ধনু রাশি (Sagittarius Horoscope)-

খুব শান্তিপূর্ণ দিন হবে। আপনার মন খুব শান্ত থাকবে। টাকা বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সেখানে আপনি আপনার বন্ধুদের সঙ্গে প্রচুর মজা করবেন। যে কোনও ধরনের বিতর্ক থেকে দূরে থাকা উচিত। স্বাস্থ্যের ক্ষেত্রে ওঠা-নামা লেগে থাকতে পারে। সুষম খাবার খাওয়া উচিত। দৈনন্দিন রুটিনে মরসুমি ফল যুক্ত করুন। ব্যবসায় কোনও ধরনের বাধা আসতে পারে, তবে সন্ধেয় সমস্ত বাধা দূর হতে পারে। 

মকর রাশি (Capricorn Horoscope)-

আপনি আপনার সন্তানদের নিয়ে সুখী থাকবেন। দীর্ঘদিন ধরে কোনও পুরানো রোগে ভুগলে, আগামীকাল আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। যে কাজেই হাত দিন না কেন, আপনার সমস্ত কাজ খুব সহজেই সম্পন্ন হয়ে যেতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ পেতে পারেন।  আপনার অফিসাররা আপনার কাজে খুশি হবেন এবং তাঁরা আপনাকে আরও দায়িত্ব অর্পণ করতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius Horoscope)-

দিনটি খুব ভালভাবে শুরু হবে। যে কারণে আপনিও খুব খুশি হবেন। অফিসে যাঁরা আপনার বিরোধিতা করেন, তাঁরা আপনার কাজের প্রশংসা করবেন। মানসিকভাবে আরও শান্তি বোধ করবেন। কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে আপনি আপনার সমস্ত আত্মীয়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন। ব্যবসায় উন্নতি। সাজসজ্জার ব্যবসা করে প্রচুর লাভ হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন।

মীন রাশি (Pisces Horoscope)-

জীবনে নতুন পরিবর্তন আসতে পারে। চাকরিস্থলে আপনার ধৈর্য দেখে আপনার বিরোধীরা আপনাকে বিশ্বাস করতে পারেন। চাকরি অনুসন্ধান শেষ হতে পারে। ভাল চাকরি পাওয়ার সুযোগ। সন্তানের ভবিষ্যতের জন্য কিছু ভাল কঠোর পদক্ষেপ নিতে পারেন। শিক্ষার্থীদের তাঁদের কঠোর পরিশ্রমের উপর পূর্ণ বিশ্বাস রাখা উচিত। স্বাস্থ্য ভাল থাকবে। কোনও সমস্যা হবে না। 

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astro : শিক্ষার্থীরা পাবেন এই সুযোগ ! সাফল্য আসবে এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের প্রথম চার রাশির ?
শিক্ষার্থীরা পাবেন এই সুযোগ ! সাফল্য আসবে এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের প্রথম চার রাশির ?
Astrology : আজই কর্কট রাশিতে প্রবেশ বুধের, এই ৩ রাশিকে থাকতে হবে সবচেয়ে সতর্ক, নইলেই বড় ধাক্কা
আজই কর্কট রাশিতে প্রবেশ বুধের, এই ৩ রাশিকে থাকতে হবে সবচেয়ে সতর্ক, নইলেই বড় ধাক্কা
Mangal Gochar: ২ অগাস্ট থেকে বদলেছে মঙ্গলের চাল! ৫ রাশির জীবনে খুলতে পারে সাফল্য ও অর্থপ্রাপ্তির নতুন দরজা
২ অগাস্ট থেকে বদলেছে মঙ্গলের চাল! ৫ রাশির জীবনে খুলতে পারে সাফল্য ও অর্থপ্রাপ্তির নতুন দরজা
২০২৬ শেষ হওয়ার আগেই বিরাট সুযোগ ! বড় উন্নতির দোরগোড়ায় ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণীগুলি জানেন?
২০২৬ শেষ হওয়ার আগেই বিরাট সুযোগ ! বড় উন্নতির দোরগোড়ায় ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণীগুলি জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget