Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Howrah News: হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে শ্য়ুটআউট। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। জখম যুবক এলাকায় মালিঙ্গা বলে পরিচিত।

ভাস্কর ঘোষ, হাওড়া : লিলুয়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবক। লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক ভর্তি হাওড়া জেনারেল হাসপাতালে। শ্যুটআউটের পর এলাকায় উত্তেজনা, অভিযুক্তরা পলাতক। কারা গুলি চালিয়েছে, নেপথ্যে কী কারণ, তদন্তে পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে লিলুয়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে লিলুয়ার যে অঞ্চলে গুলি চলেছে, তার সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে। এছাড়াও স্থানীয় সূত্রে খবর, লিলুয়ার যেখানে গুলি চলেছে, সেখানে রোজ রাতেই মদ্যপানের আসর বসাত মালিঙ্গা এবং তার বন্ধু।
হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে শ্য়ুটআউট। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। জখম যুবক এলাকায় মালিঙ্গা বলে পরিচিত। অভিযোগ, গতকাল রাতে মদের আসর চলাকালীন দুই বন্ধুর মধ্য়ে বচসা হয়, আর তারপরই যুবককে লক্ষ্য় করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মদ্যপানের সময় দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়েছিল। সেই সময়েই মালিঙ্গার দিকে বন্দুক তাক করে গুলি চালায় আরেকজন। মালিঙ্গা আহত হওয়ার পর চম্পট দেয় অভিযুক্ত যুবক।
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
বীরভূমে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
বীরভূমের নলহাটি থানার উদয়নগর গ্রামে গত রবিবার রাত ১০টা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী 'বিস্ফোরক' ব্যবসায়ী বিকি শেখকে লক্ষ্য করে গুলি করে। এই ঘটনায় বিকি-সহ ৩ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তিনজনের মধ্যে দু'জনের গায়ে গুলি লাগে বলে খবর। পুলিশ জানিয়েছে, বিকি এবং একজনকে দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ২ অগস্ট রাত দশটা নাগাদ দু'টি বাইকে করে মুখ ঢেকে এসেছিল ৪ জন দুষ্কৃতী। তারা এসে বিকিকে লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চালায় বলে খবর পুলিশ সূত্রে। গুলিতে জখম হন আলম ওরফে বিকি ওরফে শাহী আলম, আব্দুল রজ্জাক ওরফে জনি এবং হাবিবুল হোসেন - এই তিনজন।
গুলি চালিয়েই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা সম্ভবত ঝাড়খণ্ডের দিকে পালিয়ে গিয়েছে। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এর পিছনে যুক্ত, কেন ওই ব্যবসায়ীর উপর গুলি চালানো হল - সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।























