এক্সপ্লোর

Astro Tips: শুভকাজের যোগ নেই আজ, প্রয়োজনীয় কাজ কখন সারবেন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৯ অগ্রহায়ণ, ১৬ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১৫মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫১ মিনিট

কালবেলাদি - ৭:৩৫ মধ্যে ও ১২:৫২ গতে ২:১২ মধ্যে ৩:৩১ গতে ৪:৫১ মধ্যে

কালরাত্রি - ৬:৩১ মধ্যে ও ৪:৩৫ গতে ৬:১৬ মধ্যে

যাত্রা - নেই

শুভকাজ- নেই 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ- শারীরিক সমস্যায় ভুগতে পারেন। দিনের শুরুতে বিপুল অর্থ ব্যয় নয়। সন্তানকে সময় দিন। রোম্যান্টিক মুহূর্ত কাটবে। কঠিন সময়ে পরিবারকে পাশে পাবেন।

বৃষ- আত্মীয়দের কারণে বিরক্তি বাড়বে। পরিস্থিতি মোকাবিলা করতে শান্ত থাকতে হবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা অর্থের কষ্ট থেকে মুক্তি। আয়ের নতুন পথ খুলবে।

মিথুন- কাজের সুযোগ আসতে পারে। অর্থের সমস্যা মিটবে। কঠিন সময়ে বন্ধুকে পাশে পাবেন। প্রিয় মানুষকে অবহেলা করবেন না। হজমের সমস্যা হতে পারে।

কর্কট-  নিজের জন্য সময় বের করুন। সন্তানের স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। ব্যয় বাড়তে পারে। দ্রুত কাজ শেষ করতে হবে। চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।

সিংহ- ব্যস্ত থাকলেও স্বাস্থ্য ঠিক থাকবে। নেতিবাচক প্রভাব পড়তে পারে। সঙ্গী সঙ্গে সুখের সময় কাটবে। একাকীত্ব বাড়বে। স্ত্রীকে আঘাত দিয়ে কথা নয়।

কন্যা- মত প্রকাশে লজ্জা দ্বিধা নয়। আত্মবিশ্বাসের অভাব হতে দেওয়া যাবে না। হাসি মুখে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যোগাযোগের অভাবে বাড়তে পারে বিবাদ।

তুলা- লাভের মুখ দেখতে পারবেন। দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি। সন্তানের সমস্যায় পাশে থাকুন। স্পষ্ট করে কথা বলুন। স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে।

বৃশ্চিক- তর্কে জড়াবেন না। আপনার উপস্থিতিতে খুশি হবেন প্রিয়জন। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। পড়ুয়াদের সময় নষ্ট হওয়ার আশঙ্কা।

ধনু- কোনও কিছু নিয়ে ইচ্ছে থাকলে তা বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আর্থিক লাভ হতে পারে। কাছের কেউ তাঁর সমস্যার কথা জানাতে পারেন। পড়ুয়াদের লেখাপড়ায় আরও মনোনিবেশ প্রয়োজন।

মকর- দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি। দুশ্চিন্তা বাড়তে পারে। বুদ্ধিমত্তায় অন্যকে অনুপ্রাণিত করতে পারবেন। টিভি এবং ফোনের জন্য অতিরিক্ত সময় নষ্ট।

কুম্ভ- সুস্থ থাকতে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিন। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। মানসিক চাপ নেবেন না। বৈবাহিক জীবন সুখের হবে।

মীন- নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। ক্লান্তি বোধ করতে পারেন। অতীতের বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া আনতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astro : শিক্ষার্থীরা পাবেন এই সুযোগ ! সাফল্য আসবে এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের প্রথম চার রাশির ?
শিক্ষার্থীরা পাবেন এই সুযোগ ! সাফল্য আসবে এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের প্রথম চার রাশির ?
Astrology : আজই কর্কট রাশিতে প্রবেশ বুধের, এই ৩ রাশিকে থাকতে হবে সবচেয়ে সতর্ক, নইলেই বড় ধাক্কা
আজই কর্কট রাশিতে প্রবেশ বুধের, এই ৩ রাশিকে থাকতে হবে সবচেয়ে সতর্ক, নইলেই বড় ধাক্কা
Mangal Gochar: ২ অগাস্ট থেকে বদলেছে মঙ্গলের চাল! ৫ রাশির জীবনে খুলতে পারে সাফল্য ও অর্থপ্রাপ্তির নতুন দরজা
২ অগাস্ট থেকে বদলেছে মঙ্গলের চাল! ৫ রাশির জীবনে খুলতে পারে সাফল্য ও অর্থপ্রাপ্তির নতুন দরজা
২০২৬ শেষ হওয়ার আগেই বিরাট সুযোগ ! বড় উন্নতির দোরগোড়ায় ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণীগুলি জানেন?
২০২৬ শেষ হওয়ার আগেই বিরাট সুযোগ ! বড় উন্নতির দোরগোড়ায় ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণীগুলি জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget