এক্সপ্লোর

Astro Tips: শুধু এই শুভকাজের যোগ আছে আজ, যাত্রা কখন করবেন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৯ মাঘ, ২৪ জানুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২৬ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ১৩ মিনিট

কালবেলাদি - ৯:৮ গতে ১০:২৮ মধ্যে ও ১১:৪৯ গতে ১:১০ মধ্যে

কালরাত্রি - ৩:৮ গতে ৪:৪৭ মধ্যে 

যাত্রা - নেই

শুভকাজ- দীক্ষা

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ : বুধবার আপনার দিনটি ভাল অপেক্ষাকৃত ভাল যাবে। চাকুরিজীবীদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আরও বেশি করে কঠিন পরিস্থিতির সামনাসামনি করতে হতে পারে।  তবে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে ভাল ফল পাওয়া যাবে। ব্যবসায়ীদের জন্য খুব সাবধান থাকতে হবে। আপনার অসতর্কতা জন্য বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।  যদি আপনার নিজস্ব গাড়ি থাকে, তাহলে সাবধানতার সঙ্গে চালান। নইলে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। প্রয়োজনের বেশি কথা বলবেন না। পরিস্থিতি বুঝে কথা বলুন। তবে আপনার শরীর এদিন ভালই থাকবে। প্রাতঃভ্রমণে বের হলে ভাল হয়।  

বৃষ : বুধবার ঝামেলার আশঙ্কা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকতে হবে। অযথা তর্কে জড়াবেন না। চিন্তা-ভাবনা করে প্রতি পদক্ষেপ ফেলবেন। যারা ব্যবসায়ী, রাগ নিয়ন্ত্রণে রাখলে বড় ক্ষতি এড়িয়ে যেতে পারবেন। গ্রাহকদের সঙ্গে ভাল ব্যবহার করবেন। নইলে পরবর্তীতে এর প্রতিফলন ফিরে আসবে। শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি থাকলে সেই বিষয়ে মনোযোগ আনতে হবে। শারীরিক অসুস্থ অনুভব করলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। পরিবার কোনও সমস্যায় পড়লে সবাই মিলে আলোচনা করুন, সমাধানের পথ আসবে। 

মিথুন : মিথুন রাশিদের বুধবার দিনটি ভাল যাবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে অনলাইনে যোগাযোগ করলে বেশি তাড়াতাড়ি ফল পাবেন। ব্যবসায়ীরাও এদিন ভাল ফল পাবেন। আর্থিক সুবিধা পেতে পারেন আজ। মিথুন রাশির যেসকল মহিলারা চাকরি করেন, তাঁরা একটু নিজেদের শরীরের দিকে খেয়াল রাখলে ভাল হয়। পার্লারে যেতে পারেন। প্রাতঃভ্রমণে বের হতে পারেন। তাহলে সার্বিক উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়বে। 

কর্কট : কর্কট রাশির জাতকদের বুধবার দিনটি ভাল যাবে। চাকুরিজীবীদের একটু পরিকল্পনা মাফিক চলতে হবে। যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা আঘাত পেতে পারেন। চোখ নিয়ে ভোগান্তি হতে পারে।তাই চোখের দিকে বাড়তি খেয়াল রাখবেন। ভোরবেলা ঘাসের উপর দিয়ে গেলে শরীর ভাল থাকবে।  ব্যবসায়ীরা ভাল ব্যবহার করলে, ক্ষয়ক্ষতি এড়ানো যাবে। 

সিংহ রাশি: বুধবার দিনটি ভাল যাবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে চাকরি সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার নিজের উপর আস্থা  রাখা উচিত, তবেই আপনি সমস্ত সমস্যা ভালভাবে কাটিয়ে উঠতে পারবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক আইনের ঝামেলা থেকে দূরে থাকুন। আপনার অংশীদারের সাথে আপনার ব্যবসা সম্পর্কিত হিসাব পরিষ্কার রাখুন। এতে আপনার পারস্পরিক সম্পর্ক মজবুত থাকবে। আপনার দৈনন্দিন রুটিনে যোগ আসন অন্তর্ভুক্ত করুন। খুব ভোরে ঘাসের উপর খালি পায়ে হাঁটলে, উপকার পাবেন।  

কন্যা রাশি: এই রাশির জাতকদেরও দিনটি ভাল যাবে। অফিসের বাইরের কারও সাথে আপনার অফিসের বিষয় শেয়ার করবেন না। না হলে কেউ আপনার কথার সুবিধা নিতে পারে এবং আপনার ক্ষতি হতে পারে। কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীদের পণ্যের মানের দিকে একটু নজর দিতে হবে। নাহলে আপনি পরে আপনার গ্রাহকের কাছ থেকে অভিযোগ পেতে পারেন।  নতুন কিছু শেখার জন্য খুব গুরুত্ব সহকারে কাজ করা উচিত।  বাড়ির বড়রা কিছু বললে, তা ভালভাবে বোঝার চেষ্টা করা উচিত। তাদের নির্দেশ অনুসরণ করলে ভালই হবে। পাশাপাশি অতীতে কখনও কোনও ধরণের আঘাত পেয়ে থাকেন, তাহলে বুধবার ফের আঘাতের আশঙ্কার রয়েছে। 

তুলা রাশি: মোটের উপর ভালই যাবে আপনার দিন। বুধবার সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। বিশেষ করে মহিলা সহকর্মীদের সম্মান করতে হবে। রাজনীতির ময়দানে বড় হওয়ার স্বপ্ন দেখলে,  আপনার নেটওয়ার্ককে খুব শক্তিশালী রাখতে হবে এবং আপনাকেও খেয়াল রাখতে হবে যে কোনও বিষয়ে বিশিষ্ট ব্যক্তিরা যাতে কোনওভাবেই আপনার প্রতি চটে না যান। বুধবার আপনি পুজোর দিকে বেশি মনোযোগ দেবেন। বুধবার আপনার স্বাস্থ্য ভাল থাকবে।  

বৃশ্চিক রাশি: অফিসের যেকোনও ধরণের গসিপ থেকে বেরিয়ে আসুন। না হলে, আপনি  কাজে ভুল করতে পারেন।  ব্যবসায়ীরা, ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে পারেন।তবে আপনার বড়দের পরামর্শ নিয়ে  অর্থ বিনিয়োগ করা উচিত।  আপনার শ্বশুরবাড়ির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে হবে। যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হয়, তাহলে আজ আপনি সেই মতপার্থক্য থেকে মুক্তি পেতে পারেন।   স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।  বেশিক্ষণ বসে কোনো কাজ করবেন না। মাঝে কিছু বিশ্রাম নিতে ভুলবেন না। নিয়মিত ব্যায়াম করুন। প্রাতঃভ্রমণে যেতে ভুলবেন না।   

ধনু রাশি: আজ আপনার দিনটি ভাল যাবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আপনার সহকর্মীরাও, আপনার কাজে খুশি হবেন। আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিতে চান তবে, আপনার জন্য পরিস্থিতি অনুকূলে যাবে।আজ পরিবারের সাথে সময় কাটানোর একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। অসুস্থ হলে,  স্বাস্থ্যের প্রতি একটুও অসতর্ক হবেন না। না হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। সকালে ঘাসের উপর খালি পায়ে হাঁটতে ভুলবেন না। উপকার পাবেন। 

মকর রাশি: সরকারি চাকুরিজীবীদের অসম্পূর্ণ কাজ আজ শেষ হয়ে যেতে পারে। অপরদিকে, আপনি যদি নতুন ব্যবসা খুলতে চান তবে ঝুঁকি ছাড়া কোনও ব্যবসা সম্ভব ন।  ব্যবসায় ছোটখাটো ঝুঁকি নিলে তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। একজন নতুন সদস্য পরিবারে যোগ দিতে পারে। যার আসায় আপনার ঘরে আনন্দের পরিবেশ তৈরি হবে। । আপনার শরীর ভাল থাকবে। তবে নিজেকে আরও ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করুন। যোগব্যায়াম করুন।পুষ্টিকর খাবার খান, অবশ্যই উপকার পাবেন। 

কুম্ভ রাশি:  আজ অফিসের কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে ঘাবড়াবেন না, ধৈর্য ধরুন, আপনার কাজ নিজেই হয়ে যাবে। ব্যবসায়ীরা ছোট শিল্পে মন দিন। শিল্প সম্প্রসারণের কথা ভাবতে হবে। আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে।  অপ্রয়োজনীয় কথাবার্তা ভোগান্তি বাড়াতে পারে। যেকোনও ধরণের বিতর্ক থেকে দূরে থাকুন। বুধবার আপনার কথাগুলি আপনার পরিবারের সামনে স্পষ্টভাবে বলতে দ্বিধা করবেন না, অন্যথায়, আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। নিজেকে স্বাস্থ্য সুস্থ রাখতে, মনকে শান্ত রাখতে হবে ।  

মীন রাশি: চাকরিজীবীদের জন্য দিনটি ভাল যাবে। আপনি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তিদের সমর্থন পাবেন। যারা রিয়েল এস্টেট ব্যবসা করছেন, তাঁরা আজ একটু সাবধানে থাকবেন।  কোনও নতুন চুক্তি করার আগে, একটু সতর্ক থাকুন  । ভালোভাবে যাচাই করুন।    কারও উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেবেন না, সবাইকে সমানভাবে বিবেচনা করুন।  স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকুন। লিভারের সমস্যায় ভুগলে, এই সমস্যাগুলি আরও বাড়তে পারে। ডাক্তারের থেকে পরামর্শ নিন এবং খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shani Dev : ৫ রাশির আর্থিক ও কর্মক্ষেত্রে মারাত্মক চাপ, আরও প্রায় ২ মাস জেরবার করতে পারে শনির দশা
৫ রাশির আর্থিক ও কর্মক্ষেত্রে মারাত্মক চাপ, আরও প্রায় ২ মাস জেরবার করতে পারে শনির দশা
Mahalaxmi Rajyog 2026: মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
Daily Astrology: সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget