এক্সপ্লোর

Astro Tips: শুভকাজে বেরোচ্ছেন ? এইসব দিকে যাত্রা আজ নিষেধ

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৭ আশ্বিন, ১৫ অক্টোবর -

সূর্যোদয়- সকাল ৫টা ৩৭ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ১০ মিনিট

বারবেলাদি- ৯:৫৮ গতে ও ১২:৫০ মধ্যে

কালরাত্রি- ১২:৫৮ গতে ২:৩০ মধ্যে

যাত্রা - শুভ পশ্চিমে নিষেধ, রাত্রি ৮:১৩ গতে পূর্বে উত্তরেও নিষেধ, রাত্রি ১১:৪৯ গতে যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে নিষেধ

শুভকাজ- দিবা ১:৫৬ গতে বিপণ্যারম্ভ, ধান্যচ্ছেদন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ- কাজে সার্থকতা খুঁজে পাবেন। পুরনো সম্পত্তি থেকে বড় অঙ্ক আসতে পারে। বিয়ের আলোচনা হতে পারে।  পিতার শরীর নিয়ে সতর্ক থাকুন। নতুন কাজের খবর পেতে পারেন।বাইরের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। চেনা রুটিনের বাইরে বেরোতে পারেন। 

বৃষ-  আর্থিক উন্নতির যোগ রয়েছে। ডায়েট নিয়ন্ত্রণে রাখলে ভাল হয়। ব্যবসায় মন্দা যেতে পারে।চাকরি স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে। শরীরের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আজ শুভ দিন। তেমন কোনও সাহায্য পাওয়ার আশা রাখবেন না। খরচ কমানোর চিন্তাভাবনা করতে পারেন।  

মিথুন-সম্পত্তি কেনাবেচায় সফল হবেন। প্রেমে সম্পর্কে যত্ন নিলে ভাল হবে। নতুন কাজের খবর আসতে পারে। ব্যবসা নিয়ে সতর্ক থাকুন, নইলে ক্ষতির মুখোমুখি হতে পারেন।   

কর্কট- আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরতে চলেছে। ঘুরতে গেলে খুব ভাল সময় কাটবে। কর্মক্ষেত্রে শত্রু থেকে সাবধান। শত্রুর কারণে বাড়িতে অশান্তি। লিভারের সমস্যা বাড়তে পারে। দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ভ্রমণের সুযোগ আসতে পারে।  

সিংহ- মেডিটেশনে উপকার পাবেন। শত্রুরা ক্ষতি করতে পারবে না।বুঝে বিনিয়োগ করলে ভাল হয়। বাড়ি নিয়ে খরচা বাড়তে পারে।পেটের সমস্যা বাড়তে পারে।  অংশীদারি ব্যবসায় না এগোলে ভাল হয়। বেকারদের জন্য সুখবরের সম্ভাবনা।ব্যবসায় সতর্ক থাকলে ভাল হয়।  

কন্যা-ভ্রমণ উপভোগ করতে পারবেন।কাজে সাফল্য আসতে চলেছে।  জলপথ থেকে দূরে থাকলে ভাল হয়।নতুন কাজের যোগাযোগের সম্ভাবনা। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে।পেটের সমস্যা বাড়তে পারে।যেচে উপকার না করাই ভাল হবে। খেলাধুলোয় সাফল্যের সম্ভাবনা।  

তুলা-  নতুন কিছু শিখলে ভাল হয়।  প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন। বুঝে কথা বললে ভাল হয়।  শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। চাকরিস্থানে উন্নতির যোগ রয়েছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক-  অসুস্থতা দ্রুত কেটে যাবে।ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসা নিয়ে সতর্ক থাকলে ভাল হয়। শত্রু থেকে সতর্ক থাকলে ভাল হয়। কর্মক্ষেত্রে সাফল্য আসবে।  ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে। 

ধনু-   বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।  সম্পত্তি ক্রয়ের সুযোগ আসছে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। ভ্রমণে গিয়ে সমস্যায় পড়তে পারেন।বিনিয়োগে ভাল ফল মিলবে। সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি বয়ে আসতে পারে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে।  

মকর- প্রেমের সম্পর্কে আজ শুভদিন।আর্থিক উন্নতি আসতে চলেছে। পরিবারে বিবাদের আশঙ্কা। শরীর নিয়ে ভোগান্তির আশঙ্কা। প্রেমের ইস্যুতে বিবাদ তৈরি হতে পারে।  আর্থিক চাপ বাড়তে পারে। আয়ের দিক থেকে আজকের দিনটি ভাল যেতে পারে।

কুম্ভ-  কাজ গুছিয়ে রাখলে ভাল হয়।পরিবারের পুরো সমর্থন পাবেন।ঋণ নিতে হতে পারে। আর্থিক লেনদেন নিয়ে বিবাদের আশঙ্কা। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কম।অফিসের সমস্যা বাড়তে পারে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন। 

মীন-অশান্তির জন্য মনঃকষ্ট পেতে পারেন।প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। সেবামূলক কাজে শান্তি পেতে পারেন। বাড়তি কথা থেকে বিরত থাকুন, নইলে অসুবিধা বাড়তে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
Shani Astrology : পরশু থেকে সাবধান ! তিন রাশির জন্য পরপর চ্যালেঞ্জ , শনির নক্ষত্র পরিবর্তনে কাদের কঠিন সময় শুরু?
পরশু থেকে সাবধান ! তিন রাশির জন্য পরপর চ্যালেঞ্জ , শনির নক্ষত্র পরিবর্তনে কাদের কঠিন সময় শুরু?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget