এক্সপ্লোর

Astro Tips : আজ কোনও শুভকাজ করা যায় ? যাত্রা কেমন ?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা (panjika) পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (Religion) 

কিন্তু, এই পাঁজি (paji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৮ ভাদ্র, ১৫ সেপ্টেম্বর -

সূর্যোদয়- সকাল ৫টা ২৬ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ৪০ মিনিট

বারবেলাদি- ৮:৩০ গতে ১১:৩৩ মধ্যে

কালরাত্রি- ৮:৩৬ গতে ১০:৫ মধ্যে 

যাত্রা- নেই

শুভকাজ- দিবা ৬:৩০ গতে (অতিরিক্ত গাত্রহরিদ্রা ও অব্যূঢ়ান্ন) পঞ্চামৃত, সাধভক্ষণ, নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। ক্লান্তি অনুভব করতে পারেন। দূরে পড়তে গেলে টাকা এবং সময় কোনওটাই অপচয় করবেন না। অকারণে পরিবারের সদস্যদের দুঃখ দেবেন না। প্রিয়জনের সঙ্গে সময় কাটবে। কোনও উপহার পেতে পারেন।

বৃষ- ব্যবসায়ে লাভের সম্ভাবনা। নতুন কিছু শুরু করতে পারেন। এক্ষেত্রে বাবা মায়ের পরামর্শ নিন। সঙ্গীর থেকে সব রকম সাহায্য পাবেন। সম্পর্কের ক্ষেত্রে কঠিন সময় আসতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা মিটবে।

মিথুন- আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। অতীতকে আঁকড়ে বাঁচবেন না। অন্যের জন্য বেশি সময় নষ্ট করবেন না। পরিবারে কোনও কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। মনের জোর বাড়াতে হবে। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

কর্কট- কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় মনের জোর বাড়বে। আর্থিক দিক থেকে ভাল দিন। অর্থ সঞ্চয়ের পথ খুলে যাবে। কেরিয়ার নিয়ে প্ল্যান করা উচিত। কোনও কিছু শিখতে পারবেন। আপনার স্বভাবের জন্য অন্যরা আকৃষ্ট হবেন। সঙ্গীর সঙ্গে শান্তির সময় কাটবে।

সিংহ- ট্রমা কাটিয়ে উঠতে পারবেন। আশাবাদী মনোভাবে সব সমস্যার মোকাবিলা করতে পারবেন। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করুন। তাতে মানসিক শান্তি বাড়বে। কোনও খবরে পরিবারে খুশির হাওয়া।

কন্যা- সন্দেহ, আনুগত্য, বিষণ্ণতা, অবিশ্বাস,লোভ, অহংবোধ এবং ঈর্ষা ইত্যাদি থেকে মুক্ত হবেন। ব্যয়ের বিষয়ে সতর্ক হতে হবে। মনের জোরে কর্মক্ষেত্রে সাফল্য। অবসর সময়কে কাজে লাগান।

তুলা- ইতিবাচক মনোভাব বজায় রাখুন। অকারণে অর্থ ব্যয়ে অশান্তি বাড়বে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে মন দিন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

বৃশ্চিক- আশার আলো দেখতে পারবেন। বৈবাহিক জীবন সুখের হবে। পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়াতে পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা। সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলুন। অবসর সময়ে বাড়িতে কাটান।

ধনু- আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আপনার ব্যবহারে অন্য কেউ আঘাত পেতে পারে। পরিকল্পনা ভেবেচিন্তে করুন, না হলে আর্থিক ঝুঁকি বাড়বে। রসবোধে অন্যরা আকৃষ্টি হবেন।

মকর-  দুশ্চিন্তা থেকে রাগ হতে পারে আজ, শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। নিরাশা কাটিয়ে উঠতে শরীরচর্চায় মন দিন। পর্যটনকে কেরিয়ার হিসাবে বেছে নিলে লাভের সম্ভাবনা।

কুম্ভ- আজ মন খুলে আনন্দ করুন। স্বাধীনভাবে অর্থ উপার্জনের সম্ভাবনা। সঙ্গী স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। গুজবে কান দেবেন না।

মীন- পরিবারের সঙ্গে সময় কাটান আজ। সন্তানের কেরিয়ার প্ল্যানে তার পাশে থাকুন। তার জন্য সময় বা অর্থ ব্যয় করতে ভাববেন না। একতরফা প্রেমে আঘাতের আশঙ্কা।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Nexon CAMO : উৎসবের আগে ধামাকা টাটার, নিয়ে এল নেক্সন ক্য়ামো এডিশন, আলাদা কী আছে ?
উৎসবের আগে ধামাকা টাটার, নিয়ে এল নেক্সন ক্য়ামো এডিশন, আলাদা কী আছে ?
Tomorrow Horoscope: অর্থ দ্বিগুণ হবে এই রাশির ! উন্নতি এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ?
অর্থ দ্বিগুণ হবে এই রাশির ! উন্নতি এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ?
Daily Astro: গাড়ি চালাবেন না এই রাশির জাতক-জাতিকারা ! তবে উন্নতি ঘটবে এই ২ রাশির ভাগ্যে, কেমন কাটবে শুক্রবার ?
গাড়ি চালাবেন না এই রাশির জাতক-জাতিকারা ! তবে উন্নতি ঘটবে এই ২ রাশির ভাগ্যে, কেমন কাটবে শুক্রবার ?
Astro: এই ৩ রাশির জীবনে কঠিন সময় ! জীবনে সঙ্কট কোন কোন ক্ষেত্রে? জানুন কেমন কাটবে আগামীকাল
এই ৩ রাশির জীবনে কঠিন সময় ! জীবনে সঙ্কট কোন কোন ক্ষেত্রে? জানুন কেমন কাটবে আগামীকাল

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget