এক্সপ্লোর

Astro Tips: আজ দিনটি কেমন ? কোনও শুভকাজে হাত দেওয়া যায় ?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Panji/Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা (Astrologers) সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১১ আশ্বিন, ২৯ সেপ্টেম্বর -

সূর্যোদয়- সকাল ৫টা ৩১ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ২৬ মিনিট

কালবেলাদি- ৮:৩০ গতে ১১:২৮ মধ্যে

কালরাত্রি- ৮:৭ গতে ৯:৫৮ মধ্য়ে

যাত্রা- শুভ পশ্চিমে নিষেধ, দিবা ১২:৩০ গতে বায়ুকোণে নৈর্ঋতেও নিষেধ, অপরাহ্ন ৪:৬ গতে মাত্র পশ্চিমে নিষেধ

শুভকাজ- (অতিরিক্ত গাত্রহরিদ্রা ও অব্যূঢ়ান্ন) নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন, দেবতাগঠন, অপরাহ্ন ৪:৬ মধ্যে নিষ্ক্রমণ গ্রহপুজো

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল (Horoscope)

মেষ- সন্তানের সাফল্যে দিন ভাল কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। অন্যকে অনুপ্রেরণা জোগান। প্রেমের বন্ধন দৃঢ় করতে সঙ্গীকে সাহায্য করুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।

বৃষ- শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলায় অংশ নিন। বিনিয়োগের পথ খুলবে। আগ্রহের সঙ্গে যে কোনও কাজ করতে পারবেন। বাড়িতে দুশ্চিন্তার পরিবেশ বজায় থাকবে। নতুন ব্যবসা শুরুর আদর্শ সময়।

মিথুন- স্বাস্থ্যের দিকে নজর দিন। আত্মীয়কে টাকা ধার দেবেন না। মুখের কথায় বিশ্বাস করবেন না। সততা বজায় রাখুন। অল্প সময়ের মেয়াদের নতুন কিছু শিখতে পারেন।

কর্কট- ধর্মীয় কাজে মন দিন। ভ্রমণ করলে নিজের জিনিসের বিষয়ে সতর্ক হোন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটবে। বৈবাহিক জীবন সুখের হবে। স্ত্রীর সঙ্গে একসঙ্গে সময় কাটানোর প্ল্যান করুন। 

সিংহ- মেজাজ দারুণ থাকবে আজ। ভবিষ্যতের স্বার্থে বিনিয়োগে মন দিন। নতুন কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কেউ আপনার ক্ষতি করতে পারে। সতর্ক থাকতে হবে।

কন্যা- কারোর অনুপ্রেরণায় মনবল বাড়বে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা। ক্লান্তি মেটাতে কাজ থেকে ছুটি নিন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। মনোমালিন্য এড়াতে কথা বলুন।

তুলা- রিয়েল এস্টেট এবং আর্থিক লেনদেনের জন্য ভাল সময়। সন্তানের পুরস্কার প্রাপ্তিতে মন ভাল হয়ে যাবে। আবেগপ্রবণ হবেন না।

বৃশ্চিক- নিজেকে গুরুত্ব দিন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পরিবারের সঙ্গে সময় কাটান। মানসিক শান্তির দিকে নজর দিন। লক্ষ্যে অবিচল থাকুন। সৃজনশীল কাজে মন দিন। 

ধনু- কোনও কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে। বন্ধুর সাহায্য পাবেন। দুশ্চিন্তা কমাতে গান শুনুন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বিল মেটাতে পারবেন। কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে।

মকর- সুস্থ হয়ে উঠবেন। অহেতুক খরচা নয়। ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে। সন্তানের পড়াশোনার দিকে নজর দিন। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে।

কুম্ভ- রসবোধের মাধ্যমে মন জয় করতে পারবেন। জমি বা অন্য কোনও সম্পত্তি কিনতে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। যৌথ উদ্যোগে কোনও কাজের বিষয়ে সতর্ক হোন।

মীন- বন্ধুর ব্যবহারে খারাপ লাগতে পারে। তবে শান্ত থাকতে হবে। খোলা মনে সঙ্গীর সঙ্গে কথা বলুন। স্ত্রীর শরীর খারাপে দুশ্চিন্তা বাড়বে। সাফল্য আসবে খুব শীঘ্রই।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Astro : 'সুনফা' যোগের প্রভাব, এই রাশির সব কিছুতেই সাফল্য, চাকরি সহ বাকি ক্ষেত্রে কী কী ঘটবে ?
'সুনফা' যোগের প্রভাব, এই রাশির সব কিছুতেই সাফল্য, চাকরি সহ বাকি ক্ষেত্রে কী কী ঘটবে ?
Daily Astro : এই তিন রাশির ভাগ্যে শুধুই দুর্গতি! কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন ? পড়ুন আগামীকালের রাশিফল
এই তিন রাশির ভাগ্যে শুধুই দুর্গতি! কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন ? পড়ুন আগামীকালের রাশিফল
Mangal Gochar 2026: ২ অগাস্ট মিথুনে ঢুকছে মঙ্গল, ভাগ্য চমকাবে ৫ রাশির
২ অগাস্ট মিথুনে ঢুকছে মঙ্গল, ভাগ্য চমকাবে ৫ রাশির
Kalker Rashifal : গজকেশরী যোগে দু'হাত ভরে অর্থ এই রাশিতে, রাত পোহাতেই বড় পরিবর্তন ভাগ্যে
গজকেশরী যোগে দু'হাত ভরে অর্থ এই রাশিতে, রাত পোহাতেই বড় পরিবর্তন ভাগ্যে

ভিডিও

Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী
Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget