এক্সপ্লোর

Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র

CID Summon Abhishek PA Sumit Roy : আজ অভিষেকের PA-কে ফের CID-র তলব করা হয়েছে। জমি দুর্নীতি মামলার পর এবার চাকরির নামে প্রতারণা মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে।

কলকাতা: আজ অভিষেকের PA-কে ফের CID-র তলব করা হয়েছে। জমি দুর্নীতি মামলার পর এবার চাকরির নামে প্রতারণা মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে। গতকাল শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিতের পরপর দু'দিন জিজ্ঞাসাবাদ চলেছে।

আরও পড়ুন, মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID

শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার প্রায় ১০ ঘণ্টা, রবিবার ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID. এবার ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়।

শালবনি ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ

শালবনি ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে, প্লট করে, লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়।সীতারামপুরের বাসিন্দা সঞ্জয় রায় বলেন, এর আগেও তো আমরা চাষবাস করতাম এখানেই। কিন্তু এখন দেখছি যে বড় বড় পেট্রোল পাম্প হয়ে গেছে।  এই জায়গাগুলো শুনছি প্রোমোটারদের মাধ্যমে মানে তাদের ব্যক্তিগত, সম্পত্তির মাঝে দাঁড়িয়ে গেছে। 

এবিপি আনন্দ: সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছিল? 
সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক : না না না। 
এবিপি আনন্দ: সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন...
সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক : এরকম কিছু হয়নি। 

"আমি একটি মন্তব্যও করব না, কারণ তিনি তৃণমূল দলের কোনও পদাধিকারী নন.."

 ('কালীঘাট-তৃণমূল') বিধায়ক  কুণাল ঘোষ বলেন,যে ব্যক্তি তাঁকে নিয়ে আমি একটি মন্তব্যও করব না, কারণ তিনি তৃণমূল দলের কোনও পদাধিকারী নন। মামলার মেরিট নিয়ে কোনও মন্তব্য করছি না। শালবনি মামলায় সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়।বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।তারপরই পরপর দু'দিন CID-র কাছে হাজিরা দিলেন তিনি। 

 

Advertisement

সেরা শিরোনাম

খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
West Bengal Live Update: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget