এক্সপ্লোর

Astro Tips : বিশেষ এই কাজগুলি করতে পারেন, আজ কোন দিকে যাত্রা করা ঠিক হবে না ?

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৯ চৈত্র, ৩ এপ্রিল -

সূর্যোদয়- সকাল ৫টা ৩৩ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৪৯ মিনিট

কালবেলাদি- ৭:৫, গতে ৮:৩৭ মধ্যে ও ২:৪৫ গতে ৪:১৭ মধ্যে

কালরাত্রি- ১০:১৩, গতে ১১:৪১ মধ্যে 

যাত্রা- নেই, গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ, শেষরাত্রি ৪:১৯ গতে দক্ষিণেও নিষেধ

শুভকাজ- মুখ্যান্নপ্রাশন, গ্রহপুজো, দীক্ষা, বিক্রয়বাণিজ্য-সহ অন্যান্য

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ ( 21 মার্চ - 19 এপ্রিল ) 
স্বাস্থ্য ভালো থাকবে। অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে থাকুন। ভগবান শিবের পূজা করলে ভাগ্য উজ্জ্বল হবে।  বড় সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। ব্যক্তিগত জীবনে আরও কিছু পরিশ্রম করতে হবে। আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটান। 

বৃষ - নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কারও সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। কাওকে এমন কথা বলবেন না যাতে তাঁর খারাপ লাগতে পারে। সঙ্গীর সাহায্যে আর্থিক টানাপড়েন কাটিয়ে উঠতে পারবেন। বিকেলের দিকে কোনও সুখবর পেতে পারেন। ঘনিষ্ঠ কারও কথা মনে পড়তে পারে। কর্মক্ষেত্রে সব সহকর্মীদের সাহায্য় পাবেন না। প্রয়োজনে নিজের পরিকল্পনা বদল করুন। আপনার কোনও ব্যবহারে আপনার সঙ্গীর খারাপ লাগতে পারে।

মিথুন ( 21 মে - 20 জুন)
স্বাস্থ্য ভালো থাকবে, মনে কিছু বিভ্রান্তি থাকতে পারে, আপনার আশেপাশের কারো কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। অযথা কোনো ঝুঁকি নেবেন না। নিঃস্বার্থভাবে কাজ করবেন। মানসিক চাপ এড়িয়ে চলুন। আপনি পরিবারের সমর্থন পাবেন । আপনার সাহায্যে কঠিন কাজ সহজে সম্পন্ন হবে।

কর্কট ( 21 জুন - 22 জুলাই ) 
আজ স্বাস্থ্য ভালো থাকবে, দিনটি খুব গুরুত্বপূর্ণ হবে। বড় সিদ্ধান্ত নেবে, বেছে নিতে পারবেন কেরিয়ারের সঠিক দিশা। আজ শিক্ষার্থীরা পরীক্ষার ফল পাবেন। ঈশ্বরের আশীর্বাদে সুসংবাদও আসতে পারে।  বিশ্লেষণী শক্তি প্রবল হবে। পরিবারে সুখ থাকবে এবং উৎসবের পরিবেশ থাকবে।

সিংহ, ( 23 জুলাই - 22 আগস্ট )
সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত।  প্রচুর জল খান এবং বাইরের খাবার এড়িয়ে চলা দরকার।  আশেপাশের লোকজনের থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করুন এবং নতুন প্রাপ্তি হতে পারে। আগামী দিনে সমৃদ্ধি হবে।

কন্যা ( 23 আগস্ট - 22 সেপ্টেম্বর) 
স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন, আতঙ্ক হতে পারে। যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন। সবাইকে সব কিছুতে জড়াতে দেবেন না। আর্থিক স্থিতিশীলতা আসবে, আগামী সময়ে প্রবৃদ্ধি হবে। লাল ফল খেলে উপকার হবে।  কারো সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে, সমাজে সম্মান বাড়বে।

তুলা ( 23 সেপ্টেম্বর-22 অক্টোবর )
কোনো সিদ্ধান্ত নেবেন না, স্বাস্থ্য ভালো থাকবে। আজ মন্দিরে প্রদীপ জ্বালান। টাকা লেনদেন এড়িয়ে চলুন। বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো নয়। অতিরিক্ত চিন্তাভাবনা এবং বিচারমনস্ক হওয়া কারও কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে। সম্পর্ককে সময় দিন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

বৃশ্চিক ( 23 অক্টোবর - 21 নভেম্বর ) 
আজ আপনার মন খুশি থাকবে, বাচ্চাদের সঙ্গে সময় কাটালে আপনি সারাদিন উদ্যমী অনুভব করবেন। নেতাদের জন্য একটি খুব শুভ দিন। ভাল অর্থলাভ হবে এবং নতুন কাজে সাফল্য আসবে। শিবের পূজা করতে হবে। নতুন মানুষের সঙ্গে দেখা হবে।

ধনু ( 22 নভেম্বর - 21 ডিসেম্বর ) 
আজ, পরিবারের কোনও সদস্যের কারণে মন বিক্ষিপ্ত হতে পারে, মানুষকে মূল্য দিন তবে নিজের যত্ন নিন। আজ প্রেমের জন্য খুব ভাল দিন। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পাবেন। আসন্ন সময় খুব ভাল । আর্থিক স্থিতিশীলতাও আসবে। ঈশ্বরের আশীর্বাদের সাহায্যে কার্যসিদ্ধি হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। সুযোগের জন্য প্রস্তুত থাকুন।

মকর (22 ডিসেম্বর - 19 জানুয়ারি)
পরিবারে কারো স্বাস্থ্য খারাপ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন, ঈশ্বরে বিশ্বাস রাখুন। অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে, খরচ নিয়ন্ত্রণ করুন। আলস্য ত্যাগ করুন এবং কঠোর পরিশ্রম করুন, আপনি সুফল পাবেন।  সঙ্গীকে সময় দিতে হবে এবং আপনার মনের কথা কারো সঙ্গে শেয়ার করতে পারেন। 

কুম্ভ ( 20 জানুয়ারি - 18 ফেব্রুয়ারি ) 
স্বাস্থ্য ভাল থাকবে। সাারাদিন খুব ব্যস্ত থাকবেন । ভগবান শিবের পূজা করুন। প্রতিকূল পরিস্থিতিতেও কাজ শেষ করতে সক্ষম হবেন। পরিবারে শীঘ্রই কিছু সুখবর আসবে। মহিলারা গর্ভাবস্থা সংক্রান্ত সুখবর পেতে পারেন। 

মীন রাশি (19 ফেব্রুয়ারি - 20 মার্চ) 
স্বাস্থ্যকে অবহেলা করবেন না, ঘুমের প্যাটার্নে মনোযোগ দিন।  অফিসে কোনও মহিলার কাছ থেকে সমর্থন পাবেন। কেনাকাটার পরিকল্পনা করতে পারেন। শিশুদের সঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে এবং আপনার নম্রতার প্রশংসা করা হবে। আজ বেগুনি রঙ ব্যবহার করুন।

ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget