এক্সপ্লোর

Astro Tips : গৃহপ্রবেশের জন্য দিনটি কি শুভ ? আজ কোন গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারেন

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৮ ফাল্গুন, ৩ মার্চ -

সূর্যোদয়- সকাল ৬টা ৩ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৩৭ মিনিট

বারবেলাদি- ৮:৫৬, ১১:৪৯

কালরাত্রি- ৮:৪৩, ১০:১৬ 

যাত্রা- নেই

শুভকাজ- সাধভক্ষণ, নামকরণ, দীক্ষা, গৃহপ্রবেশ, দেবগৃহপ্রবেশ, গ্রহপুজো

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ : আজ খুশি থাকবেন। ভাই-বোনদের সঙ্গে সম্পত্তিগত সমস্যার সমাধান হয়ে যাবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হবে। কাজের জন্য ছোটখাট ভ্রমণের সম্ভাবনা।

বৃষ : আজ পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ব্যস্ত থাকবেন। বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সন্তানদের স্বাস্থ্য হতাশ করতে পারে। সঞ্চয় বাড়বে।

মিথুন : পারিবারিক ব্যবসার বৃদ্ধির জন্য ভাল পরিকল্পনা করতে পারেন। বড়দের আশীর্বাদ পাবেন। জ্ঞানের উপর ভর করে ভাল সিদ্ধান্ত নিতে পারেন। 

কর্কট : শারীরিক সমস্যা দেখা দিতে পারে। গতরাতের নিদ্রাহীনতা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। আলস্য বোধ করবেন। অনিয়ন্ত্রিত গাড়ি চালাবেন না। অপ্রয়োজনীয় জিনিসে খরচ এড়ান।

সিংহ : আজ সামাজিকতায় ব্যস্ত থাকতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। আজ ছাত্রদের জন্য দিনটি শুভ। 

কন্যা : পরিবারের সদস্যদের থেকে আজ ভাল সাহায্য় পাবেন। পারিবারিক ব্যবসা বাড়ানোর সম্ভাবনা। যার জেরে পরিবারের স্ট্যাটাস বাড়বে। 

তুলা : আজ আরও আধ্যাত্মিক থাকতে পারেন। অতীতের বিনিয়োগ থেকে ভাল লাভের সম্ভাবনা। ভাই-বোনদের থেকে ভাল খবর পেতে পারেন। ব্য়ক্তিগত জীবনে কঠোর ভাষা প্রয়োগ নিয়ন্ত্রণ করতে পারেন। 

বৃশ্চিক - আজ নিদ্রাহীনতার শিকার হতে পারেন। যার জন্য আলস্য বোধ করবেন। মশলাদার খাবার এড়িয়ে যান। অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এড়ান।

ধনু- সঙ্গীর সঙ্গে বিবাদ মেটার সম্ভাবনা। বাইরে থেকে আপনার ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা। কাজের জায়গায় কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন।

মকর : আপনার অভ্যন্তরীণ শক্তি আত্মবিশ্বাসী করে তুলবে। যা আপনার কাজে প্রকাশ পাবে। আইনি ব্যাপারে ভাল খবর পেতে পারেন। শিশুর স্বাস্থ্য ভাল থাকতে পারে। অপ্রয়োজনীয় বিবাদ এড়ান।

কুম্ভ : অতীতের বিনিয়োগ থেকে লাভবান হবেন। বাড়ি বা অফিস সংস্কারের পরিকল্পনা করতে পারেন। উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন। 

মীন : ঔদ্ধত্যের শিকার হতে পারেন। যা আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। আপনি চাপে থাকতে পারেন। কাজে অধৈর্য্য হয়ে পড়তে পারেন। বাবা-মায়ের যত্ন নিন।

ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mangal Gochar 2026: ২ অগাস্ট মিথুনে ঢুকছে মঙ্গল, ভাগ্য চমকাবে ৫ রাশির
২ অগাস্ট মিথুনে ঢুকছে মঙ্গল, ভাগ্য চমকাবে ৫ রাশির
Kalker Rashifal : গজকেশরী যোগে দু'হাত ভরে অর্থ এই রাশিতে, রাত পোহাতেই বড় পরিবর্তন ভাগ্যে
গজকেশরী যোগে দু'হাত ভরে অর্থ এই রাশিতে, রাত পোহাতেই বড় পরিবর্তন ভাগ্যে
Kalker Rashifal : ধনী হওয়ার পথ মসৃণ হচ্ছে, উন্নতির শিখরে উঠবে ৪ রাশির অর্থভাগ্য; প্রেমে বড় সিদ্ধান্ত
ধনী হওয়ার পথ মসৃণ হচ্ছে, উন্নতির শিখরে উঠবে ৪ রাশির অর্থভাগ্য; প্রেমে বড় সিদ্ধান্ত
Kalker Rashifal : তুঙ্গে উঠবে অর্থভাগ্য, কয়েক ঘণ্টা পরই আর্থিক সুখবর পেতে চলেছে এই রাশি
তুঙ্গে উঠবে অর্থভাগ্য, কয়েক ঘণ্টা পরই আর্থিক সুখবর পেতে চলেছে এই রাশি

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget