এক্সপ্লোর

Astro Tips : সাতসকালে শুভকাজে বেরোচ্ছেন ? দিনটি কেমন

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৮ শ্রাবণ, ৪ অগাস্ট -

সূর্যোদয়- সকাল ৫টা ১২ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৫ মিনিট

বারবেলাদি- ৮:২৮ গতে ১১:৪৩ মধ্যে

কালরাত্রি- ৮:৫৯ গতে ১০:২১ মধ্যে 

যাত্রা- মধ্যম পশ্চিমে নিষেধ, দিবা ১২:১০ গতে যাত্রা শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ, দিবা ১:৫০ গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ, অপরাহ্ন ৫:২৬ গতে মাত্র পশ্চিমে ও দক্ষিণে নিষেধ

শুভকাজ- দিবা ৬:৩৯ মধ্যে নামকরণ, দেবতাগঠন, শান্তিস্বস্ত্যয়ন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ রাশি: কোনও কিছু নিয়ে চিন্তিত হতে পারেন। সমস্যার পড়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সতর্ক থাকুন। দাম্পত্য জীবন সুখের হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 

বৃষ রাশি: আর্থিক সমস্যা মিটে যাবে। সন্তানের কারণে মন ভাল থাকতে পারে। পরিবারের সঙ্গে কাছেপিঠে কোথাও ঘোরার সুযোগ আসতে পারে। মনের কথা যে কারও সঙ্গে শেয়ার করবেন না। 

মিথুন রাশি: ইতিবাচক থাকুন সবসময়। বিদেশে চাকরি বা পড়াশোনার সুযোগ খুঁজলে পেতে পারেন। তবে তার জন্য আপনাকেও পরিশ্রম করতে হবে। সন্তানের উপর কোনও দায়িত্ব দিলে সেই দায়িত্ব ঠিকমতোই পালিত হবে।

কর্কট রাশি: ভাল-মন্দয় মিশিয়ে- যাবে দিনটি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন। পরিবারের কোনও ছোট সদস্যের মনের ইচ্ছেপূরণ করতে পারেন আপনি। তবে সেই কারণে কিছুটা আর্থিক টানাটানি হতেও পারে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, এই দিনটি তাঁদের জন্য ভাল হতে পারে। 

সিংহ রাশি: আর্থিক অবস্থা খুবই মজবুত হবে। কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্য়বসার জন্য নতুন সুযোগ পেতে পারেন। এর জন্য় ভবিষ্যতে ভাল ফল পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পেতে পারেন।

কন্যা রাশি: সন্তানের লেখাপড়া সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। পরিবারের কারও বিয়ে নিয়ে কথা চললে তা এদিন স্থির হতে পারে। চাকরিরতদের কেউ কেউ পদোন্নতি পেতে পারেন। ঘরে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

তুলা রাশি: দিনটি মিশ্র হবে। কোনও হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন। বন্ধুর কাছ থেকে শেয়ার মার্কেট সংক্রান্ত ভাল তথ্য পেতে পারেন, যাতে আপনার লাভ হতে পারে। পড়ুয়ারা শিক্ষার ভাল সুযোগ পাবেন। এদিন কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি: খরচ বাড়তে পারে। কোনও কিছু নিয়ে সমস্যায় ভুগলে তার সমাধান এদিন বের হতে পারে। কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। নয়তো আপনার খুব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে পারে। এদিন ইচ্ছের বিরুদ্ধে খরচ করতে হতে পারে আপনাকে।

ধনু রাশি:  আয়ের নতুন সুযোগ পেতে পারেন আপনি। কর্মক্ষেত্রে সব বাধা কেটে যাবে। যে কোনও পরিকল্পনা সফল হবে। আপনার উপদেশ মেনে পরিবারের কোনও সদস্যের লাভ হতে পারে। 

মকর রাশি: কিছু কিছু জিনিস নিয়ে এদিন উদ্বিগ্ন থাকতে পারেন। কিন্তু আপনার সমস্যা কারও কাছে প্রকাশ করবেন না। নতুন ধরনের কোনও ব্য়বসা শুরু করতে চাইলে এটা ভাল দিন। যা শুনবেন সেটাই বিশ্বাস করবেন না।

কুম্ভ রাশি: ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে যে কোনও জায়গার কথা বিশ্বাস করবেন না। তাহলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। কোনও লেনদেন নিয়ে সমস্যা থাকলে এদিন আলোচনার মাধ্য়মে মিটিয়ে নিন। মেজাজ হারাবেন না।

মীন রাশি: স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে পারেন। কাজের জায়গায় চাপ বাড়বে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে সব সমস্যার সমাধান হবে। সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারে। বাড়িতে অতিথির আগমন হতে পারে।

সেরা শিরোনাম

Astrology: কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
Daily Astrology: কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
Shani Vakri: শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
Shani Transit 2026: রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা
রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget