এক্সপ্লোর

Astro Tips : আজ কোন কোন শুভকাজ করা যায় ? যাত্রা করবেন কখন

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৮ মাঘ, ২ ফেব্রুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২২ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ২০ মিনিট

বারবেলাদি - ৯:৭ গতে ১১:৫১ মধ্যে

কালরাত্রি - ৮:৩৬ গতে ১০:১৩ মধ্যে

যাত্রা - নেই, দিবা ১২:২২ গতে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ, রাত্রি ২:৪ গতে পুনঃ যাত্রা নেই 

শুভকাজ- দিবা ৯:৭ মধ্যে দীক্ষা, হলপ্রবাহ, বীজবপন, দিবা ৯:৭ মধ্যে পুনঃ দিবা ১২:২২ গতে গাত্রহরিদ্রা, নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries Horoscope) - মোটের উপর দিনটি ভাল কাটবে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কথামতো কাজ করার চেষ্টা করুন। তাতে ঊর্ধ্বতনরা খুশি হবেন। আয়ের উৎস বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কী বলছেন, তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। কারণ কাজের পথে বাধা তৈরি করতে পারে  আপনার কথা। বাড়ির লোকেদের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেখানে মানসিক শান্তি পাবেন।   

বৃষ রাশি (Taurus Horoscope)- আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। আত্মবিশ্বাস অনুভব করবেন। পরিবারের যে কোনও সমস্যার দ্রুত সমাধান করে ফেলতে পারবেন।বন্ধুর সাহায্যে নতুন চাকরি পেতে পারেন। তবে মা-বাবার স্বাস্থ্য়ের দিকে বিশেষ ভাবে খেয়াল রাখা দরকার। তাঁদের স্বাস্থ্যের কিছুটা অবনতির আশঙ্কা রয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করুন।

মিথুন রাশি (Gemini Horoscope) - কিছুটা অশান্তিতে দিন কাটতে পারে। অফিসে কিছু নিয়ে চিন্তায় থাকবেন। তা বলে হুড়োহুড়ি বা দৌড়ৌদৌড়ি করবেন না। ব্যবসায়ীদের জন্য সুখবরের সম্ভাবনা থাকছে। খরচের ব্যাপারে একটু সতর্ক থাকুন। অকারণ খরচ করবেন না। না হলে ভবিষ্যতে আর্থিক টানাটানি হতে পারে।    

কর্কট রাশি (Cancer Horoscope) - ব্যবসায়ীরা বুঝেশুনে কাজের বিষয়ে সিদ্ধান্ত নিন। পরিবারের কোনও গুরুজনের থেকে ব্যবসার জন্য অর্থ পেতে পারেন। স্বাস্থ্য় মোটের উপর ঠিকই থাকার কথা। তবে মরশুমের হেরফেরে কিছু অসুস্থতায় ভুগতে পারেন। কাজেই সতর্ক থাকলে ভাল। 

সিংহ রাশি (Leo Horoscope)  - মোটের উপর দিনটি ভালই কাটার কথা। তবে কাজের জায়গায় কিছু বিষয়ে অসন্তোষ তৈরি হতে পারে, সে জন্য হতাশও বোধ করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকছে। ব্য়বসায়িক কাজে দূরে কোথাও যেতে হতে পারে। 

কন্যা রাশি (Virgo Horoscope) - সহকর্মীদের ব্যবহারে মন অশান্ত থাকার আশঙ্কা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত কোনও ব্যবসা করলে তাতে লাভের সম্ভাবনা রয়েছে। ভুলভাল চিন্তা মনকে বিহ্বল করতে পারে। পারিবারিক অশান্তির আশঙ্কা থাকছে। সঙ্গীর আচরণে ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু সাহস হারাবেন না।  

তুলা রাশি (Libra Horoscope) - অফিসে সব রকম অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। রাগ করে কোনও কাজ করবেন না। এমন কোনও কথা বলবেন না বা কাজ করবেন না, যা অন্যকে ক্ষুব্ধ করে। 

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope) - নিজের ব্যবসার দিকে বিশেষ নজর দিন। সন্ধের মধ্যে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারেন। পড়ুয়াদের জন্য দিনটি খুব ভাল কাটার কথা। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। 

ধনু রাশি (Sagittarius Horoscope) - কোনও কারণে খুব আনন্দে থাকতে পারেন। তবে সকলের সামনে সেই আনন্দ প্রকাশ করে ফেলবেন না। অন্যরা আপনাকে নিয়ে মজা করতে পারে। ব্যবসায় বন্ধুদের সাহায্য নিতে পারেন। তাতে লাভের সম্ভাবনা রয়েছে। 

মকর রাশি (Capricorn Horoscope) - পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। সে জন্য হয়তো মানসিক ভাবে কিছুটা অশান্ত অনুভব করবেন। তবে সবকটি অপূর্ণ কাজ শেষও হবে। ফলে সব মিলিয়ে মনের দিক থেকে কিছুটা হালকা থাকার সম্ভাবনা থাকছে। সঙ্গীর সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য হতে পারে। 

কুম্ভ রাশি (Aquarius Horoscope)- অফিসের কাজ নিয়ে চিন্তিত থাকতে হতে পারে। মন হালকা করতে বন্ধুদের সঙ্গে কথা বলতে পারেন। ব্যবসায়ীরা তাঁদের কাজে বন্ধুদের পূর্ণ সাহায্য় পেতে পারেন। 

মীন রাশি ( Pisces Horoscope) - স্বাস্থ্য়ের দিকে বিশেষ ভাবে খেয়াল রাখুন। যদি পেটের কোনও সমস্যা থাকে, তা হলে বিশেষ ভাবে সতর্ক থাকুন। বাসি খাবার না খাওয়াই শ্রেয়। তাজা ও পুষ্টিকর খাবার খান।  

সেরা শিরোনাম

Astrology: কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
Daily Astrology: কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
Shani Vakri: শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
শনির বক্রীতে রাশিচক্রে গোল্ডেন টাইম, এই রাশিতে প্রসন্ন বড়ঠাকুর, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঢেউ
Shani Transit 2026: রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা
রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা

ভিডিও

Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget