এক্সপ্লোর

Astro Tips: আজ কি শুভকাজে যাত্রা করা ঠিক হবে ? কালবেলাদি-কালরাত্রি কখন

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২১ মাঘ, ৫ ফেব্রুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২১ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ২২ মিনিট

কালবেলাদি - ৭:৪৪ গতে ৯:৬ মধ্যে ও ২:৩৭ গতে ৩:৫৯ মধ্যে 

কালরাত্রি - ১০:১৪ গতে ১১;৫২ মধ্যে

যাত্রা - নেই

শুভকাজ- দিবা ১২:৩৯ গতে বিক্রয়বাণিজ্য হলপ্রবাহ বীজবপন কুমারীনাসিকাবেধ বাহন ক্রয় ও বিক্রয় 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি - আজ আপনার অফিসের কাজ নিয়ে প্রচুর উত্তেজনা ও উদ্দীপনা থাকবে। যা আপনাকে ভাল ফলাফল করতে সাহায্য করবে। লোকেদের ব্যবসা করার কথা বলছি। ব্যবসা নিয়ে সতর্ক হোন, কোনও কাগজপত্র না পড়ে সই করবেন না। ভুল কাগজে সই করলে বড় ক্ষতি হতে পারে। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ করবেন। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ত্বকের বাড়তি যত্ন নেওয়া উচিত।    

বৃষ রাশি - অফিসের নিয়ম-কানুন ভালভাবে বুঝতে পারলে ভাল হবে। নয়তো কাজে দেরি হলে চাকরিতে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নিজেদের হিসেব-নিকেশ নিয়ে একটু সতর্ক হন। আইনি বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। আইম সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখুন। পরিবারের সঙ্গে ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। 

মিথুন রাশি - অফিসের কাজের বিষয়ে সতর্ক হতে হবে। আগে থেকেই কাজের তালিকা তৈরি করে রাখুন। প্রয়োজনীয় কাজগুলি আগে থেকে শেষ করবেন। যদি স্ত্রীর সঙ্গে অংশীদারিত্ব ব্যবসা করেন তাহলে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার পক্ষে সহজ হবে। আলস্য ত্যাগ করতে হবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

কর্কট রাশি - কাজের চাপের কারণে আপনার মেজাজ খারাপ হতে পারে। আপনার কাজ শেষ করতে আপনাকে আরও সময় ব্যয় করতে হবে। দুধ বা দুগ্ধজাত পণ্যের ব্যবসা যাঁরা করেন তাঁরা বেশি পণ্য জমিয়ে রাখবেন না, ব্যবসা নিয়ে সতর্ক হোন।  তরুণদের যাঁরা খেলাধুলো করেন তাঁরা সাফল্য পেতে পারেন। এদিন আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

সিংহ রাশি  - কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী সাফল্য না মেলায় কিছুটা হতাশ হতে পারেন। এমন পরিস্থিতিতে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি ফল পেতে পারেন। কাজ ও বিনোদনের মধ্যে ভারসাম্য রাখতে হবে। আত্মীয় ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতে পারেন। 

কন্যা রাশি- অফিসের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। সময়মতো বাড়ি ফিরতে হলে সময়মতো কাজ শেষ করতে হবে। ব্যবসায়ীরা নিজেদের কর্মীদের কাছ থেকে কাজের বিবরণ নিয়ে সব তথ্য জেনে রাখুন। গ্রাহক প্রতিক্রিয়ায় আপনার ব্যবসার উন্নতি হবে। কাজের কারণে পরিবারকে সময় দিতে না পারলে এদিন সময় দিন। হাত-পায়ের যত্ন নিন। খাবারের দিকেও খেয়াল রাখুন।  

তুলা রাশি - চাকরির জায়গায় কাজের চাপ বাড়তে পারে। সেই কারণে উদ্বিগ্ন হয়ে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। কিন্তু তেমন সিদ্ধান্ত নেবেন না, কারণ এই চাকরি আপনার জন্য ভাল। কিছু সময়ের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। রেস্তরাঁ বা খাবারের ডেলিভারির ব্যবসা যাঁরা করেন তাঁরা আরও বেশি করে সাফসুতরো রাখার দিকে খেয়াল রাখুন। এদিন ঘর পরিষ্কারের দায়িত্ব নিতে হবে।     

বৃশ্চিক রাশি- অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সবরকম সম্মান দেখাবেন। তাঁদের কথার দাম রাখবেন। তাঁরা যে কাজ বলবেন সেগুলি আগে করে দেবেন। ব্য়বসায় সম্পূর্ণ মনোযোগ দিন।  তাহলেই আপনার ব্যবসার উন্নতি ঘটবে। আর্থিক সুবিধাও মিলবে। সামরিক বিভাগে নিয়োগের জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁদের মনের মতো সুযোগ মিলতে পারে। বাড়িতে বৈদ্যুতিক তারের কাজ থাকলে তা সেরে ফেলুন।         

ধনু রাশি - দিনটি ভাল যাবে। প্রযুক্তি সম্পর্কিত কাজ যাঁরা করেন তাঁদের উন্নতির যোগ রয়েছে। অন্য সংস্থা থেকে চাকরির অফার পেতে পারেন। যাঁরা ব্যবসায় অভ্যন্তরীণ পরিবর্তন করতে চাইছেন তাঁরা তা করতে পারেন, এই সময়টা এই কাজের জন্য অনুকূল। প্রেমের সম্পর্কে থাকলে এদিন বাড়িতে বিয়ের কথা বলতে পারেন। সন্তানকে নিয়ে ভাল কোনও খবর পেতে পারেন।

মকর রাশি - সেলস সংক্রান্ত কাজে থাকলে লক্ষ্যপূরণ করতে পারেন। তার জন্য আর্থিক লাভও হতে পারে। যাঁরা পুনরায় ব্যবসা চালু করার জন্য তহবিল খুঁজছেন তাঁরা সেই চেষ্টায় সফল হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন। টানা ব্যস্ততার কারণে ক্লান্ত বোধ করতে পারেন। কাজের মাঝে বিশ্রাম নিন।  

কুম্ভ রাশি - চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে। যদিও সুস্থ প্রতিযোগিতায় কোনও সমস্যা নেই। ব্যবসায়ীরা এখনই নতুন কোনও চুক্তি করবেন না। মাথা ঠান্ডা করতে হবে। আপনার নতুন চিন্তা উন্নতির মাধ্যম হয়ে উঠতে পারে। পরিবারে বড় হলে আপনার ছোটভাইবোনের দিকে খেয়াল রাখবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।

মীন রাশি - কর্মক্ষেত্রে কিছু নিয়ে চিন্তিত থাকতে পারেন। খুব বেশি চিন্তা করবেন না। অমীমাংসিত কাজ শেষ হতে পারে। আপনার কর্মস্থলে আপনার ইচ্ছে অনুযায়ী সব হবে। বিনিয়োগ সম্পর্কিত পরিকল্পনা করতে চান। তাহলে দ্রুত এটা শুরু করুন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
Kalker Rashifal : সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
Kalker Rashifal : আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
Surya Grahan: আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?
আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget