এক্সপ্লোর

Daily Horoscope : কঠোর পরিশ্রমের পুরস্কার পেতে পারেন তুলা, দিনটি কেমন কাটবে আপনার ?

Astrological Predictions : লাভ-ক্ষতি, ভাল-মন্দ- কী রয়েছে কপালে ? দেখে নিন রাশিফলে।

কলকাতা : আজ ১২ জুলাই, বুধবার। দিনটি কেমন কাটবে আপনার ? লাভ-ক্ষতি, ভাল-মন্দ- কী রয়েছে কপালে ? দেখে নিন রাশিফলে।

মেষ- আজ কোনও কারণে অসন্তুষ্ট থাকবেন। দায়দায়িত্বের ব্যাপারে উদাসীন থাকবেন। যার জেরে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। কাজের জায়গায় প্র্যাক্টিক্যাল থাকুন। বাবা-মায়ের যত্ন নিন। কোথাও স্থানান্তর হওয়ার কথা ভাবলে, আপাতত তা স্থগিত রাখুন।

বৃষ- আজ দিনটি আপনার পক্ষে ইতিবাচক। পেশাগত ক্ষেত্রে ও পারিবারিক জীবনে কঠোর পরিশ্রমের জেরে সাফল্য পাবেন। সময়ে কাজ শেষ করতে পারবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কাজের জন্য ছোটখাট ভ্রমণ করতে হতে পারে। যা ভবিষ্যতে আপনার উপকারে লাগবে।

মিথুন- আজ বাড়ির কাজে ব্যস্ত থাকতে হতে পারে। বাড়ির কোনও জিনিস কেনার জন্য খরচ করতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় নিয়ন্ত্রণ করুন। অন্যথা তা বাড়িতে নেতিবাচকতা নিয়ে আসবে। চারপাশের মানুষকে কঠোর ভাষা প্রয়োগ থেকে বিরত থাকুন।

কর্কট- বিশৃঙ্খল পরিবেশ শেষে স্বস্তি বোধ করতে পারেন। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। চারপাশের যে সব মানুষের প্রয়োজন আছে, আপনি তাঁদের সাহায্য করতে পারেন। যার জেরে আপনার সামাজিক সম্মান বাড়বে। ছাত্ররা নিজেদের কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে পরিষ্কার থাকবে।

সিংহ- আজ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। যা আপনাকে অধৈর্য্য করে তুলবে। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। অপ্রয়োজনীয় জিনিসের পেছনে নিজের কঠোর পরিশ্রম করে উপার্জনের টাকা ব্যবহার করে ফেলবেন । যা আপনার সঞ্চয়কে প্রভাবিত করবে। প্রেমিক-প্রেমিকাদের অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়াই ভাল, অন্যথা ব্রেকআপ হয়ে যেতে পারে।

কন্যা- আজ কিছু প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা হতে পারে। যাঁরা আপনাকে কাজের অগ্রগতিতে সাহায্য করবেন। আপনার নিজের কাজ বা ব্যবসায় নতুন আইডিয়া প্রয়োগের প্রস্তুতি নিতে পারেন। ব্যবসায় আরও মূলধন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। যা আপনাকে অদূর ভবিষ্যতে আর্থিক লাভের মুখ দেখাবে। পারিবারিক জমায়েত এবং সামাজিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে পারেন। 

তুলা- আজ আপনার মায়ের স্বাস্থ্য ভাল থাকবে। কাজের জায়গায় পরিবেশ উপভোগ করবেন। কঠোর পরিশ্রমের পুরস্কার পেতে পারেন। আপনার সামাজিক সম্মান এখন বাড়তে পারে। বেশি চিন্তা করলে ক্লান্ত হয়ে পড়বেন। কাজের চাপের কারণে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

বৃশ্চিক- আজ কাজের জায়গায় সন্তুষ্ট থাকবেন। ছোটখাট কাজের জন্য ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অন্তরের শান্তির জন্য ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। আপনার গুরু আপনাকে সঠিক পথ দেখাতে পারে। 

ধনু- আজ একটু অলস বোধ করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। ব্যবসায় আপাতত কোনও বিনিয়োগ করবেন না। নতুন কোনও প্রোজেক্ট শুরু করবেন না। ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। 

মকর- আজ পারিবারিক সুখের পরিবেশে আনন্দে থাকবেন। কিছু প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা হতে পারে। যার উপকার পাবেন কর্মক্ষেত্রে। কর্মস্থলে ভাল কাজ করতে সক্ষম হবেন। প্রোমোশন পেতে পারেন। 

কুম্ভ- আজ স্বাস্থ্যকর থাকবেন। কর্মস্থলে ভাল কাজ দেখাতে সক্ষম হবেন। বস আপনার উপর খুশি থাকবেন। কাজের জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যে কোনও আইনি বিষয়ে ভাল খবর পেতে পারেন। বিরোধী ও ব্যবসায় বিরোধীদের নিয়ন্ত্রণ করতে পারবেন।

মীন- জ্ঞান অর্জনে সক্ষম হবেন। কখনও কখনও নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারবেন। যা আপনাকে কাজ মসৃণভাবে করতে সাহায্য করবে। ভাল রোজগারের সুযোগ থাকবে। কাজে জায়গায় স্বস্তি পাবেন। সম্পত্তিতে বিনিয়োগের আগে যত্নশীল হন। প্রেমিক-প্রেমিকারা সুখের মুহূর্ত উপভোগ করতে পারবেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weekly Horoscope: ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
Weekly Horoscope: তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Shani Vakri 2026: শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
Kalker Rashifal : আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক
আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget