এক্সপ্লোর

Daily Horoscope, 9th June : গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, অন্যথা দুর্ঘটনার সম্ভাবনা এই রাশির জাতকের

Astrology Today : আমাদের দিনটা কেমন কাটবে তার একটা আগাম ঝলক থাকলে, সবকিছু আঁচ করতে অনেকটা সহজ হয়

কলকাতা : প্রতিটা দিন চ্যালেঞ্জের। লেগেই থাকে উত্থান-পতন। কাজেই, সব সময় উদ্বেগ নিয়ে কাটাতে হয়। তা সে পেশায় হোক, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আর্থিক অবস্থা বা সম্পর্ক। এই পরিস্থিতিতে আমাদের দিনটা কেমন কাটবে তার একটা আগাম ঝলক থাকলে, সবকিছু আঁচ করতে অনেকটা সহজ হয়। চলার পথ হয় সহজতর। সেই লক্ষ্যেই দৈনিক রাশিফল। যা এখন থেকে জানতে পারবেন একদিন আগেই। দেখে নিন ৯ জুনের রাশিফল।

মেষ : অপ্রয়োজনীয় খরচ বাড়বে। পরিবারে ভিন্ন মত দেখা দিতে পারে। কিন্তু, পরিবারের বড়দের সাহায্য নিয়ে আপনি তার সমাধান করে ফেলবেন। দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হয়ে যাবে। স্বামী-স্ত্রী একসঙ্গে বসে সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন। ছাত্রদের নিজের কেরিয়ারে ফোকাস করতে হবে। তবেই উন্নতি সম্ভব। 

বৃষ : দিনটি আপনার পক্ষে ইতিবাচক। কর্মক্ষেত্রে তিক্ততাকে কীভাবে মিষ্টতায় পরিণত করতে হবে, সেই কৌশল শিখতে হবে। তখনই নিজের কাজ উতরে নিতে পারবেন। আয়ের নতুন উৎস পাবেন। আপনার মনে নতুন আইডিয়া আসবে। যা আপনাকে ফরওয়ার্ড করতে হবে। তখনই লাভের মুখ দেখতে পাবেন। বাবা-মায়ের সাহায্য নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। 

মিথুন : দিনটি আপনার পক্ষে স্বাভাবিক। বিনিয়োগে উপকৃত হবেন। দিনের শুরু থেকেই, একের পর এক ভাল খবর পাবেন। পরিবারে খুশির পরিবেশ। আপনার ব্যক্তিত্বের উজ্জ্বল দিক দেখে, শত্রুরা নিজেদের মধ্যেই লড়াই করবেন। আগে কোনও বিনিয়োগ করে থাকলে লাভের মুখ দেখবেন।

কর্কট : আপনার পক্ষে দিনটি মিশ্র। ধর্মীয় ক্ষেত্রে অনেক অনুভূতি থাকবে। যাঁরা নতুন ব্যবসা শুরুর কথা ভাবছেন, তাঁদের পক্ষে দিনটি বিশেষ হতে চলেছে। আপনার কথাবার্তায় নম্রতার জন্য অন্যের সম্মান-শ্রদ্ধা জিতে নেবেন। কোনও বন্ধু বিনিয়োগের কথা বললে এড়িয়ে যান। অন্যথা টাকা ডুবতে পারে। 

সিংহ : আপনি ঘরোয়া কাজে এত ব্যস্ত হয়ে পড়বেন যে, কর্মক্ষেত্রের কোনও কাজে নজর দেবেন না। যদি কারও সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করে থাকেন, তাহলে পার্টনারের থেকে প্রতারিত হতে পারেন। যাঁরা ব্যবসা করেন, তাঁরা কোথাও বিনিয়োগের আগে ভাবুন। প্রেমিক-প্রেমিকা ডিনারে যেতে পারেন। যদি বাড়ি বা দোকান তৈরির কথা ভাবছেন, তাহলে দিনটি ভাল।

কন্যা : দিনটি সুখের। কারণ, জীবনসঙ্গীর থেকে কোনও উপহার পেতে পারেন। আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন। ব্যবসায় প্রত্যাশার থেকে বেশি টাকা পেয়ে আপনি এমনিতেই খুশি হয়ে যাবেন। পরিবারের ছোটদের জন্য উপহার আনতে পারেন। পরিবারের কোনও সদস্যের বিয়েতে বাধা এলে তা শেষ হয়ে যাবে।
 
তুলা : পরিবারের কারও থেকে ভাল খবর পাবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। অন্যথা দুর্ঘটনার যোগ রয়েছে। কাজের জায়গায়, অন্যের মাধ্য়মে কাজ করিয়ে নিতে সফল হবেন। কথায় মিষ্টতা রাখতে হবে। প্রতিবেশীদের মধ্যে কোনও বিবাদ থাকলে, আপনি তা মিটিয়ে দিতে সফল হবেন। কারও কাছ থেকে টাকা ধার নিতে চাইলে, সহজেই তা পেয়ে যাবেন। 

বৃশ্চিক : দিনটি আপনার পক্ষে স্পেশাল। শিক্ষার প্রতি আপনার আকর্ষণ বাড়বে। স্ত্রীকে নিয়ে বাইরে যেতে পারেন। কাজের জায়গায় আপনার সাজেশন মেনে নেওয়া হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইছেন, চিন্তাভাবনা করে তাঁদের পার্টনারকে বিশ্বাস করতে হবে। 

ধনু :  কাজের জায়গায় কিছু অতিরিক্ত দায়িত্ব আসবে। যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা জনসমর্থন পাবেন। যে কারণে, তাঁদের সমর্থকও বাড়বে। আপনি নিজের মতামত জানাতে পারবেন। অন্যথা আপনি হতাশ হতে পারেন। যাঁরা ব্যবসা করেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। তখনই লাভের মুখ দেখতে পাবেন।

মকর : দিনটি আপনার পক্ষে স্বাভাবিক। সামাজিক কাজ করতে ইচ্ছা করবে। নিজের রাগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে, আপনার শত্রুরা তার সুযোগ নেবে। তাই সতর্ক থাকুন। কোথাও যাওয়ার পরিকল্পনা করলে, সঙ্গীকে সঙ্গে নিয়ে যান। অতিরিক্ত খরচে একটু চিন্তিত হয়ে পড়বেন।  

কুম্ভ : দিনটি আপনার পক্ষে ফলদায়ক। পরিবারের সদস্যদের থেকে উপহার পাবেন, তার জেরে বাড়ির পরিবেশটা উৎসাহে ভরে উঠবে। যদি কোনও নতুন কাজ শুরু করেন, তাহলে সাফল্য পাবেন। যাঁরা টাকা বিনিয়োগ করতে চান, স্টক মার্কেটে টাকা ঢালুন।

মীন : দিনটি আপনার পক্ষে খুশির। ব্যবসা সংক্রান্ত ভাল খবর পাবেন। যা আপনার মনকে শান্ত রাখবে। অফিসে ঊর্ধ্বতনদের সাহায্যে, আপনি প্রত্যাশিত কাজের সুযোগ পাবেন। আয় বাড়লে, আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। যদি পরিবারে দীর্ঘদিন ধরে কোনও বিবাদ চলছে, তাহলে তা এবার শেষ হয়ে যাবে। 

(ডিসক্লেমার : দৈনিক এই রাশিফল সম্ভাবনাময়। এব্যাপারে নিশ্চিত জানতে প্রয়োজনে আপনার কোনও জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন)।

 

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget