এক্সপ্লোর

Daily Astrology: প্রেমিকার কাছ থেকে উপহার পেতে পারেন এই রাশি, কাদের ঝামেলায় পরিপূর্ণ দিন ? দেখুন রাশিফলে...

Thursday Horoscope: ভাল না মন্দ ? দুর্ভাগ্য না সৌভাগ্য ? বৃহস্পতিবার কী আছে আপনার কপালে ?

ভাল না মন্দ ? দুর্ভাগ্য না সৌভাগ্য ? বৃহস্পতিবার কী আছে আপনার কপালে ?

মেষ রাশি (Aries Horoscope)- অফিসে কাজের কারণে খুব ব্যস্ত থাকবেন। কাজে চাপ থাকলেও দিনটা ভাল কাটবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যার জেরে মন ভাল থাকবে। বাবার সঙ্গে বিবাদ হতে পারে। যে কারণে আপনার পরিবারের পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে। বড়দের সঙ্গে কথা বলার সময় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত। কারো সঙ্গে এমনভাবে কথা বলবেন না যাতে অন্যের হৃদয়ে আঘাত লাগে। প্রেমের জন্য ভাল দিন। প্রেমিকাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিকার কাছ থেকে সুন্দর উপহার পেতে পারেন যা আপনাকে খুশি করবে। স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর থাকবে। তাঁকে নিয়ে কোথাও বাইরে বেড়াতে যেতে পারেন।

বৃষ রাশি (Taurus Horoscope)- অফিসে যে কাজ আটকে থাকবে, সেটা পূরণ করতে সক্ষম থাকবেন। কর্মস্থলে পরিশ্রম করতে থাকুন। অফিসের কাজে বাইরে যেতে পারেন। যা আপনার জন্য শুভ হবে। ছাত্রদের পক্ষে দিনটি ভাল থাকবে। পরীক্ষায় সফল হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে। বন্ধুর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল। ব্যবসায় উন্নতি করবেন। স্বাস্থ্য ভাল থাকবে। তবে, মরসুমি রোগ থেকে সাবধান থাকুন। 

মিথুন রাশি (Gemini Horoscope)- দিনটি একটু ঝামেলার হবে। আপনার বাড়িতে কোনও সমস্যা নিয়ে চিন্তা থাকতে পারে। যে কারণে আপনার মন খারাপ হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে খুব পরিশ্রম করতে হবে। তবেই সাফল্য অর্জন করতে পারবেন। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার যাত্রা শুভ হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল যাবে। ধন লাভ হতে পারে। যাতে ব্যবসার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। দাম্পত্য জীবন ভাল কাটবে। নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। অন্যথা, জীবনসঙ্গীর সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে।

কর্কট রাশি (Cancer Horoscope)- চাকরিজীবীদের বৃহস্পতিবার সমস্ত কাজ খুব যত্ন সহকারে করা উচিত। অন্যথা, আপনার অসাবধানতার কারণে আপনার কাজ আটকে যেতে পারে। প্রেম জীবনে কিছু পরিবর্তন করার চেষ্টা করতে পারেন। প্রেমিকাকে সারপ্রাইজ দিতে পারেন। প্রেমের সম্পর্ক নিয়ে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। কোনও শুভকাজে যোগ দিতে পারেন। মনে শান্তি পাবেন। ব্যবসায় একটু সতর্ক থাকুন। অন্যথা, বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। যে কোনও বড় চুক্তিতে সই করার আগে দু'বার ভাবতে হবে। সমস্ত নথি খুব মনোযোগ সহকারে পড়ুন, তবেই চুক্তি করুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কোনও শারীরিক আঘাতের সম্মুখীন হতে পারেন।

সিংহ রাশি (Leo Horoscope)- দিনটি ভাল কাটবে। অফিসে কিছু বড় দায়িত্ব সামলানোর সুযোগ পেতে পারেন। যা আপনি অত্যন্ত যত্ন সহকারে পূরণ করবেন এবং ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। পরিবারের কাছ থেকে কিছু ভাল খবর পেতে পারেন, যা আপনার মনকে খুব খুশি করবে। আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন তাহলে বাইরের খাবার এড়িয়ে চলুন। মহিলারা বন্ধুদের সঙ্গে শপিং করতে যেতে পারেন। তবে বাজেটের কথা মাথায় রেখে কেনাকাটা করা উচিত। আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত। কাউকে কিছু বলার আগে কয়েকবার ভাবুন। অন্যথা, আপনার কথা অন্য ব্যক্তির কাছে খারাপ মনে হতে পারে।

কন্যা রাশি (Virgo Horoscope)- অফিসে কিছু কাজের জন্য আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। যে কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন, এমনকী অসুস্থও হয়ে পড়তে পারেন। তরুণরা কিছু ভাল খবর পেতে পারেন, যা পারিবারিক পরিবেশকে খুব আনন্দদায়ক করে তুলবে। বিয়ের পরিবেশ তৈরি হতে পারে। বাড়িতে কোনও শুভ ঘটনা ঘটতে পারে। বাচ্চাদের সঙ্গে ইনডোর গেম খেলে ভাল ব্যায়ামের পাশাপাশি বিনোদন পেতে পারেন। সন্তানরা আপনার সঙ্গে সময় কাটালে আরও আনন্দিত থাকবে। আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে কঠোর পরিশ্রমের ফল সবসময়ই ভাল হয় এবং আপনি অবশ্যই সাফল্য পাবেন।

তুলা রাশি (Libra Horoscope)- এদিন ওঠা-নামা লেগে থাকবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভাল। একে অপরের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। প্রেমিকার সঙ্গে ডিনারে যেতে পারেন। অফিসে প্রচুর কাজের চাপের সম্মুখীন হতে পারেন। যে কারণে আপনার মন অস্থির হয়ে উঠতে পারে। তবে বিচক্ষণতার সঙ্গে সমস্ত কাজ সহজেই করতে সক্ষম হবেন। ব্যবসা ভাল চলবে। উৎসব এবং বিবাহের মরসুমে ব্যবসায় নতুন অফার করতে পারেন। সন্ধেয় আপনার ব্যবসায় আরও লাভ পেতে পারেন। নতুন গ্রাহক পেতে পারেন। সন্তানদের নিয়ে খুশি থাকবেন এবং আপনার আর্থিক অবস্থাও খুব শক্তিশালী হবে। আপনার টাকার কোনও অভাব হবে না।

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)- অফিসে আপনার দিনটি ভাল যাবে। আপনাকে আপনার অফিসে অনেক কাজ করতে হতে পারে। যে কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। ব্যবসায় আপনার জন্য ভাল দিন হবে। তবে, খুব বেশি লাভ করবেন না। খুব বেশি ক্ষতিও হবে না। ব্যবসার বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার পরিবারের সদস্যরাও সমর্থন করবেন। পুরানো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন, যার সঙ্গে দেখা করে আপনি খুব খুশি হবেন। আশেপাশে বা আপনার আত্মীয়দের মধ্যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। 

ধনু রাশি (Sagittarius Horoscope)- ভাল দিন । পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সেখানে আপনার মন অনেক শান্তি পাবে। আপনি আপনার পরিবারের সঙ্গে খুব আনন্দদায়ক ভ্রমণ উপভোগ করতে পারেন। চাকরিজীবীদের কাজ ঠিকঠাক যাবে এবং আপনি কোনও ধরনের সমস্যায় পড়বেন না। আপনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনার কাজ করবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের। তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে। গাড়ি চালানোর সময় আপনার একটু সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায় পরচর্চাকারীদের থেকে একটু সাবধান হওয়া উচিত। আপনার বিরুদ্ধে কোনও ধরনের ষড়যন্ত্র হতে পারে। তাই আপনার উচিত যে কোনও কিছু থেকে দূরে থাকা। জীবনসঙ্গীর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন। কারো প্রভাবে জীবনসঙ্গীর সঙ্গে কোনও প্রকার ঝগড়া করবেন না।

মকর রাশি (Capricorn Horoscope)- অফিসে আপনার কাজের প্রশংসা করবেন ঊর্ধ্বতনরা। তাঁরা আপনার বেতনও বাড়াতে পারেন। আপনার ব্যবসা ভাল হবে। আপনি যদি আপনার ব্যবসায় আরও বেশি সময় ব্যয় করেন এবং কঠোর পরিশ্রম করেন তবে ব্যবসা দুর্দান্ত উচ্চতায় পৌঁছাতে পারে। বাড়ি থেকে বের হওয়ার সময় বা নতুন কোনও কাজ শুরু করার সময় বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না। বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত। আবহাওয়ার পরিবর্তন এবং বয়সের কারণে তাঁদের স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার পারস্পরিক বোঝাপড়া অনেক বেড়ে যাবে, আপনার বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। যে কারণে আপনার মন খুব খুশি থাকবে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত হতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius Horoscope)- দিনটি ভাল কাটবে। অফিসে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। যাঁদের সাহায্যে আপনি আপনার কাজগুলি সহজে সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসা ভালভাবে চলবে। আপনি যদি পার্টনারশিপে নতুন ব্যবসা খুলতে চান তবে এটি আপনার জন্য আরও ভাল হবে। আর্থিক সুবিধা পেতে পারেন। তবে সঙ্গীকে বিশ্বাস করতে হবে। এমন কিছু পুজোয় অংশ নিতে পারেন যেখানে আপনার মন অনেক শান্তি পাবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে কোথাও পড়াশোনা করতে পারে, তার জন্য আপনার পাসপোর্ট এবং ভিসা তৈরি করতে কিছুটা অসুবিধা হবে।

মীন রাশি (Pisces Horoscope) - চাকরিতে আপনার উপর আরও কাজের চাপ থাকবে। যে কারণে আপনাকে মানসিক চাপের সম্মুখীন হতে হবে। আপনার ব্যবসা খুব ভাল করবে, আপনি নতুন ব্যবসাও খুলতে পারেন যা আপনাকে আরও অর্থ উপার্জন করতে সহায়তা করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার পরিবারে শান্তির পরিবেশ থাকবে। যে কারণে আপনি খুব খুশি হবেন। প্রেমিকার সঙ্গে ডিনারে যেতে পারেন। আপনি এই দিনটিকে আরও স্মরণীয় করার চেষ্টা করতে পারেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন। অন্যথা, পেট সম্পর্কিত যে কোনও সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল আর্থিক ক্ষেত্রে বড় ধাক্কা খেতে পারেন এই রাশি, চন্দ্র-রাহুর অশুভ প্রভাবে মানসিক চাপ
কাল আর্থিক ক্ষেত্রে বড় ধাক্কা খেতে পারেন এই রাশি, চন্দ্র-রাহুর অশুভ প্রভাবে মানসিক চাপ
Kalker Rashifal : কয়েক ঘণ্টা পরই ক্ষতির সম্মুখীন হতে পারেন এই রাশি, চন্দ্র-রাহুর সংযোগজনিত গ্রহণ-দোষে বিপত্তি
কয়েক ঘণ্টা পরই ক্ষতির সম্মুখীন হতে পারেন এই রাশি, চন্দ্র-রাহুর সংযোগজনিত গ্রহণ-দোষে বিপত্তি
Kalker Rashifal : অগাস্টের শুরুতেই বড় আর্থিক সুসংবাদ পেতে চলেছে এই রাশি, কর্মক্ষেত্রে অবস্থান আরও দৃঢ় হবে
অগাস্টের শুরুতেই বড় আর্থিক সুসংবাদ পেতে চলেছে এই রাশি, কর্মক্ষেত্রে অবস্থান আরও দৃঢ় হবে
August Lucky Zodiac Signs : চাকরির যোগ, আসবে প্রমোশন, দুই হাত ভরে টাকা, অগাস্টে 'রাজা' ৪ রাশি
চাকরির যোগ, আসবে প্রমোশন, দুই হাত ভরে টাকা, অগাস্টে 'রাজা' ৪ রাশি

ভিডিও

Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget