এক্সপ্লোর

Mahalaya 2026: মহালয়ায় তর্পণের শুভ সময় কখন? কোন সময়ে পিতৃপুরুষের উদ্দেশে জল নিবেদন করবেন? জেনে নিন অমাবস্যা তিথির সময়সূচি

Mahalya Timing: প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশে জলদান বা তর্পণ করেন তাঁরা। হিন্দুধর্মের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তর্পণ করলে পূর্বপুরুষদের আত্মার তৃপ্তি হয়।

কলকাতা: দুর্গাপুজোর আগে বাঙালির আবেগ, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে রয়েছে মহালয়া। এই দিনেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় দেবীপক্ষের। প্রথা মেনে মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে ভিড় জমান বহু মানুষ। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশে জলদান বা তর্পণ করেন তাঁরা। হিন্দুধর্মের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তর্পণ করলে পূর্বপুরুষদের আত্মার তৃপ্তি হয়।

'তর্পণ' শব্দটি এসেছে সংস্কৃত 'তৃপ্' ধাতু থেকে। এই শব্দের অর্থ হল তৃপ্তি সাধন করা। জল ও তিল নিবেদনের  মাধ্যমে পূর্বপুরুষদের তৃপ্ত করা বোঝায়। হিন্দুধর্মে মৃত পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে তর্পণ করা হয়। আবার ঋষি ও দেবতাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মার তৃপ্তি ও শান্তির জন্য তর্পণ করা হয়। তর্পণের সময় দেব-ঋষি এবং পূর্বপুরুষদের নাম উচ্চারণ করা হয়। তারপর জল নিবেদন করা হয়। এতে আত্মার তৃষ্ণা নিবারণ হয়। তাঁরা শান্তি লাভ করেন।

কবে মহালয়া?

২০২৬ সালে মহালয়া পালিত হবে ১০ অক্টোবর, শনিবার। এই দিনটি পিতৃপক্ষের শেষ দিন এবং সর্বপিতৃ অমাবস্যা হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। যাঁরা পূর্বপুরুষদের নির্দিষ্ট মৃত্যুতিথিতে তর্পণ করতে পারেন না, তাঁরা পিতৃপক্ষের শেষ দিন অমাবস্যায় তর্পণ করতে পারেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।

কখন শুরু ও শেষ হবে অমাবস্যা তিথি?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর, শুক্রবার রাত ৯টা ৩৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। তা চলবে ১০ অক্টোবর, শনিবার রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত।

অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, ৯ অক্টোবর রাত ৮টা ৫৮ মিনিট ২৩ সেকেন্ডে অমাবস্যা তিথির সূচনা হবে। ১০ অক্টোবর রাত ৮টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে শেষ হবে তিথি।

মহালয়ায় তর্পণ কেন গুরুত্বপূর্ণ?

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশে জল, তিল ও অন্যান্য উপাচারের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। গঙ্গার ঘাটে তর্পণ করার পাশাপাশি অনেকে বাড়িতেও এই আচার পালন করেন। পিতৃপুরুষদের পাশাপাশি দেবতা, গুরু ও ঋষিদের উদ্দেশেও তর্পণ করার বিধান রয়েছে।

মহালয়ার তর্পণ শুধু ধর্মীয় আচার নয়, পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও একটি প্রাচীন প্রথা। তবে তর্পণের নির্দিষ্ট সময় ও নিয়ম জানতে নিজ নিজ পঞ্জিকা এবং পুরোহিতের পরামর্শ মেনে চলাই শ্রেয়। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Saptahik Rashifal: ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এঁদের, অফিসে পদোন্নতি পেতে পারেন এই রাশিরা, আগামী সপ্তাহের রাশিফল দেখে নিন
ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এঁদের, অফিসে পদোন্নতি পেতে পারেন এই রাশিরা, আগামী সপ্তাহের রাশিফল দেখে নিন
Weekly Horoscope: খরচ নিয়ে সতর্ক থাকুন, নভেম্বরের শেষ সপ্তাহ আপনার জীবনে পরিবর্তন আনবে?
খরচ নিয়ে সতর্ক থাকুন, নভেম্বরের শেষ সপ্তাহ আপনার জীবনে পরিবর্তন আনবে?
Shukra Gochar : আগামী ৪০ দিন চূড়ান্ত সতর্ক থাকুন! ২ রাশির টাকা বেরোবে জলের মতো, রোগভোগেরও আশঙ্কা
আগামী ৪০ দিন চূড়ান্ত সতর্ক থাকুন! ২ রাশির টাকা বেরোবে জলের মতো, রোগভোগেরও আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget