এক্সপ্লোর

৯ ই জুলাই পর্যন্ত অস্তমিত বৃহস্পতি ! কোন রাশির 'অন্ধকার সময়', কাকে 'রাজা' বানাবেন দেবগুরু?

১২ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অস্তমিত আছেন। এই সময়, কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Guru Asta 2025:  জ্যোতিষশাস্ত্র অনুসারে, গুরু বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসাবে বিবেচনা করা হয় । এই গ্রহটি ভাগ্য, সমৃদ্ধি, জ্ঞান এবং সম্মানের কারক।  গুরু গ্রহ প্রায় ১ বছরে এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে, তবে এই বছর গুরুর গতি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ । তাই তিনি এক বছরে দুবার রাশি পরিবর্তন করবেন। এই মুহূর্তে গুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন এবং অক্টোবর মাস পর্যন্ত এই রাশিতেই থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবগুরু বৃহস্পতি ১২ জুন, ২০২৫ তারিখে অস্ত গিয়েছেন এবং ৯ জুলাই, ২০২৫ তারিখে উদিত হবেন। অর্থাৎ, গুরু গ্রহ ১২ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অস্তমিত আছেন। এই সময়, কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে গুরু বলা হয়, তিনি ধনু এবং মীন রাশির অধিপতি এবং কর্কট তাঁর উচ্চ রাশি। মকর তাঁর নীচ রাশি হিসাবে বিবেচিত হয়। গুরু জ্ঞান, শিক্ষক, সন্তান, বড় ভাই, শিক্ষা, ধর্মীয় কাজ, পবিত্র স্থান, ধন, দান, পুণ্য এবং বৃদ্ধি ইত্যাদির কারক হিসাবে বিবেচিত হন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে ব্যক্তির উপর বৃহস্পতি গ্রহের কৃপা বর্ষিত হয়, সেই ব্যক্তির মধ্যে সাত্ত্বিক গুণের বিকাশ ঘটে। এর প্রভাবে ব্যক্তি সত্যের পথে চলেন। 

কর্কট, ধনু এবং মীন রাশির জাতকদের বাড়তে পারে সমস্যা

গুরু অস্ত যাওয়ার কারণে কর্কট, মীন এবং ধনু রাশির জাতকদের সমস্যা বাড়তে পারে। এই রাশির জাতকদের কোনও নতুন বিনিয়োগ করা উচিত নয়, সেই সঙ্গে এখনই কোনও নতুন ব্যবসা শুরু করা উচিত নয়। অন্যথায় ক্ষতি হতে পারে। এই সময়ে শত্রুদের দ্বারা ক্ষতি হতে পারে।  কোনও বয়স্ক ব্যক্তির সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে। কিন্তু সেটা না - করাই শ্রেয় হবে। দেখে নেওয়া যাক বৃহস্পতি অস্ত যাওয়ার প্রভাব কোন রাশির উপর কেমন হবে। 

গুরু অস্ত যাওয়ার ফলে সমস্ত ১২ রাশির উপর প্রভাব

মেষ রাশি - আপনি মিশ্র ফল পেতে পারেন। গুরুর অস্ত যাওয়ার কারণে ধর্মীয় কাজে আপনার মন বসবে। মা-বাবার সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা হতে পারে।

বৃষ রাশি - আপনার গার্হস্থ্য খরচ বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। যদি কোথাও থেকে অর্থ আসে, তবে তাতে সামান্য বিলম্ব হতে পারে।

মিথুন রাশি - সামাজিক কাজ করার মাধ্যমে আপনার সম্মান বাড়বে এবং সামাজিক পরিধিও বাড়বে, যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। সাফল্য অবশ্যই আসবে।

কর্কট রাশি - আপনি যদি এই সময়ে কোনও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তবে আপাতত তা স্থগিত করুন। একটু সাবধানে কাজ করার প্রয়োজন। 

সিংহ রাশি - হঠাৎ আসা সমস্যাগুলি হ্রাস পাবে এবং ব্যবসায় ভালো উন্নতি হবে। শিশুদের স্বাস্থ্য ভালো থাকবে। সম্পর্ক আরও দৃঢ় হবে।

কন্যা রাশি - জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং কোনও সুখবরও পেতে পারেন। আপনার যদি কারও সঙ্গে বিবাদ চলে, তবে তা শেষ হবে। ভালো লাভ হবে।

তুলা রাশি - ধর্মীয় কাজে আপনার মন বসবে এবং আধ্যাত্মিক কার্যকলাপে আপনার আগ্রহ বাড়বে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এড়াতে হবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে।

বৃশ্চিক রাশি - প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কি?  শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হতে হতে পারেন। তবে গুরুজনদের সহযোগিতা পাওয়া যাবে।

ধনু রাশি - সরকারি চাকরিজীবীরা তাঁদের কাজে মনোযোগ দিন, অন্যথায় কোনও সমস্যায় পড়তে পারেন। মা বা বাবার সঙ্গে  বিবাদ হতে পারে।

মকর রাশি - জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য বিবাদ হতে পারে। মকর রাশির জাতকদের এই সময়ে একটু সাবধানে কাজ করার প্রয়োজন।

কুম্ভ রাশি - বড় ক্ষতি হতে পারে। এই সময়ে পরিবারের কোনও সদস্যের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে। বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

মীন রাশি - কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তবে এই সময়ে কোথাও বিনিয়োগ করা থেকে বিরত থাকুন । পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখুন। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Kalker Rashifal : কাল প্রতারিত হতে পারেন এই রাশি, কঠিন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখতে হবে
কাল প্রতারিত হতে পারেন এই রাশি, কঠিন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখতে হবে
Ajker Rashifal : এই ৩ রাশির আজ লক্ষ্মীলাভের যোগ, অতীতের কথা ভেবে মুখে ফুটবে হাসি
এই ৩ রাশির আজ লক্ষ্মীলাভের যোগ, অতীতের কথা ভেবে মুখে ফুটবে হাসি
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget