এক্সপ্লোর

Weekly Horoscope: সম্পর্কে খেয়াল রাখুন, ঝুঁকি নিয়ে বিনিয়োগ নয়, দেখুন কী বলছে সাপ্তাহিক রাশিফল

Weekly Astrology: সারা সপ্তাহ কেমন কাটতে চলেছে আপনার, দেখে নিন সাপ্তাহিক রাশিফল


কলকাতা: সারা সপ্তাহ কেমন কাটতে চলেছে আপনার, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

মেষ রাশি- এই সপ্তাহে উদ্দীপনা থাকবে আপনার মধ্যে। নিজের লক্ষ্য বুঝতে পারবেন, যা আপনাকে স্বস্তি দেবে। দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগে থাকলে এবার তা থেকে আরোগ্যলাভ করবেন। কাজের দক্ষতায় প্রতিযোগীদের পিছনে ফেলবেন আপনি। আইনিক্ষেত্রেও সফল হবেন। কাজের ক্ষেত্রে আপনার চেষ্টার ফল মিলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন। নতুন কোনও উদ্যোগে ঋণ মিলতে পারে। নতুন কোনও সম্পর্ক শুরু করার জন্য ভাল সময়।      

বৃষ রাশি-  যা লক্ষ্য রয়েছে, এই সপ্তাহে সেগুলি পূরণ করতে পারবেন। যা কাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। চাপের সময় দক্ষতার সঙ্গে ভাল কাজ দেখাতে পারবেন। সরকারি ক্ষেত্রে যাঁরা রয়েছেন তাঁদের বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা একটু চাপের মুখে পড়তে পারেন। পিতৃস্থানীয় কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের দিকে খেয়াল রাখুন। 

মিথুন রাশি- কর্মক্ষেত্রে শব্দ ব্যবহার নিয়ে সতর্ক থাকুন। কোনওরকম ভুল বোঝাবুঝি সমস্যা সৃষ্টি করতে পারে। কাজের ক্ষেত্রে চাপ বাড়বে যার জন্য মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। তার মধ্যেই আচমকা কোথাও যেতে হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই সপ্তাহে অত্যন্ত সতর্ক থাকুন। জমি-বাড়ির ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের ধৈর্য ধরতে হবে। পরিবারের সদস্যের সঙ্গে যেন টানাপড়েন না হয়, সেদিকে খেয়াল রাখুন।

কর্কট রাশি- এই সপ্তাহে একাধিক সাফল্যের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কেউ কেউ দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি পেতে পারেন, বাড়তে পারে বেতনও। ব্যবসায়ীরা ভাল কোনও ব্যবসায়িক চুক্তি পেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে, যা সম্পর্কে আরও গভীরতা দেবে। পরিবারেও শান্তি বজায় থাকবে। 

সিংহ রাশি-  নিজের মেজাজের দিকে খেয়াল রাখুন। অযথা রাগের বহিঃপ্রকাশ করলে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসার পার্টনারের সঙ্গে সম্পর্কে টানাপড়েন হতে পারে। এখন বিনিয়োগের ঠিক সময় নয়। কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। মনের মতো সঙ্গীর সঙ্গে যোগাযোগ হতে পারে।  

কন্যা রাশি-  কাজের চাপে ক্লান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে মনোসংযোগ বা কাজের মানে প্রভাব পড়তে পারে। সেদিকে খেয়াল রাখুন। ব্য়বসায়ীরা সামান্য সমস্যার মুখোমুখি হতে পারেন, মনের মতো লাভ নাও পেতে পারেন। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। নয়তো ক্ষতির মুখে পড়তে পারেন। ব্যক্তিগত জীবনে মাথা ঠান্ডা রাখুন, নিয়ন্ত্রণে রাখুন রাগ। নয়তো কাছের লোকের সঙ্গে ঝামেলা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।   

তুলা রাশি- আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। সহডজে মনের জোর হারাবেন না। কয়েকজনের কাজের সূত্রে বা ব্যবসার জন্য বিদেশযাত্রার যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। আইনি মামলায় জড়িয়ে থাকলে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। খরচ নিয়ে সাবধান থাকুনষ অযথা বেশি খরচ করবেন না। 

বৃশ্চিক রাশি- এই সপ্তাহ আপনার জন্য ভাল সময়। নিজের লক্ষ্যপূরণের জন্য ভাল সময় এটি। একাধিক উৎস থেকে আয় আসতে পারে। যা আর্থিক পরিস্থিতির উন্নতি করবে। এমন কোনও যোগাযোগ তৈরি হবে যার জন্য ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে লাভের মুখে দেখবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। নতুন কোনও সম্পত্তি কেনার যোগ রয়েছে। কোনও সম্পর্কে থাকলে তা আরও গভীর হবে।    

ধনু রাশি- এই সপ্তাহে সামাজিক ক্ষেত্রে যোগদানের ইচ্ছে থাকবে আপনার। তার জন্য সামাজিক ক্ষেত্রে মানমর্যাদা বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। যে কাজই হাতে নেবেন সফলভাবে সম্পন্ন হবে। তার ফলে কাজের জায়গায় প্রতিষ্ঠাও বাড়বে। সরকারি চাকুরেদের জন্য সুখবর অপেক্ষা করছে। যাঁরা নতুন কোনও উদ্যোগ নিতে চান, এটা ভাল সময়। ভাইবোনের কাছ থেকে সমর্থন মিলবে। 

মকর রাশি- রোজগার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একাধিক উপায় আসবে। কাজের ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা রয়েছে। তবুও ক্ষতি হবে না। যাঁরা উদ্যোগপতি,. তাঁদের জন্য এটা ভাল সময়, অর্থের জোগান থাকবে। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্যে ভাল সুযোগ আসবে। পরিবারের সমর্থন পাবেন। ধার্মিক কোনও ক্ষেত্রে যোগদানের সম্ভাবনা রয়েছে। 

কুম্ভ রাশি- যা লক্ষ্য ছিল তা পূরণ নাও হতে পারে। বেশ কিছু পরিবর্তনের কারণে সমস্যা হতে পারে। আত্মবিশ্বাসে ধাক্কা খেতে পারে। তবে তা সাময়িক হবে। যদিও এই শিক্ষার জন্য ভবিষ্যতে উপকার হবে। নিদের ব্যবহার সংযত রাখুন। এই সময় বিনিয়োগ না করাই ভাল। ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বুঝেশুনে বিনিয়োগ করবেন।   

মীন রাশি-  কাজের ক্ষেত্রে বেশি মনোযোগ দিন। ঊর্ধবতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসার পার্টনারের সঙ্গে সম্পর্কে টানাপড়েন হতে পারে। নতুন কোনও ব্যবসা শুরু করবেন না। যাঁরা আমদানি-রফতানি ব্যবসায় রয়েছেন তাঁরা লাভের মুখ দেখতে পারেন। খরচ বাড়বে, সঞ্চয়ে নজর দিন। সঙ্গীর সঙ্গে টানাপড়েন চলতে পারেন।

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget